ওমানের ভিসানীতিতে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে ভিসানীতিতে পরিবর্তন এনেছে ওমান। নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত কিছু দেশের নাগরিকরা এখন থেকে বিনা খরচে ১৪ দিনের পর্যটন ভিসা পাওয়ার সুযোগ পাবেন।
রোববার (২ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, স্বল্পমেয়াদি ভ্রমণ সহজ করা এবং আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যেই ওমান ‘বিদেশিদের বাসস্থান আইন’-এ সংশোধনী এনেছে। নতুন এই ব্যবস্থার আওতায় নির্ধারিত যোগ্য দেশের নাগরিকদের জন্য বিনামূল্যের স্বল্পমেয়াদি পর্যটন ভিসা চালু করা হয়েছে।
ওমানের পুলিশ ও শুল্ক বিভাগের মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শরাইকি জারি করা রয়্যাল ওমান পুলিশের সিদ্ধান্তের মাধ্যমে এ পরিবর্তন আনা হয়েছে। সরকারি গেজেটে প্রকাশের পরদিন থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে।
নতুন বিধান অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণ করলে সংশ্লিষ্ট দেশের নাগরিকরা ১৪ দিনের পর্যটন ভিসা বিনামূল্যে পেতে পারবেন। এই ভিসার জন্য নির্ধারিত ফি রাখা হয়েছে শূন্য ওমানি রিয়াল।
এ ছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে প্রয়োজনীয় শর্ত পূরণ এবং নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে দর্শনার্থীরা চাইলে এই ভিসাকে অন্য ধরনের পর্যটন ভিসায় পরিবর্তন করতে পারবেন।
সংশোধিত নিয়মে ওমানের ভিসা ব্যবস্থার নির্বাহী প্রবিধানের ১০ নম্বর ধারায় নতুন একটি ভিসা শ্রেণি যুক্ত করা হয়েছে। পাশাপাশি প্রবেশ ভিসার তালিকাতেও এটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে এখনো কোন কোন দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন, সেই তালিকা প্রকাশ করেনি ওমান কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত দেশের নাগরিকরাই নতুন এই সুবিধার আওতায় আসবেন।
বিশ্লেষকদের মতে, নতুন এই উদ্যোগ ওমানের পর্যটন খাতকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য দেশটিতে ভ্রমণ আরও সহজ করে তুলবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- এজিএমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের নগদ লভ্যাংশ অনুমোদন
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কত জেনে নিন
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live