Md Razib Ali
Senior Reporter
ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
গ্রাহক সেবা মাস উপলক্ষে নির্দিষ্ট সময়ে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা কয়েক ধরনের আমানত হিসাব পুনরায় চালুর বিশেষ সুযোগ ঘোষণা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সুবিধার আওতায় গ্রাহকদের সব ধরনের পুনঃচালু-সংক্রান্ত খরচ মওকুফ করা হবে এবং হিসাবগুলোকে ধারাবাহিকভাবে চলমান হিসাব হিসেবে বিবেচনা করা হবে।
সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, যেসব গ্রাহক ১ জুন থেকে ৩০ জুন ২০২৬-এর মধ্যে MTDRA (Monthly Term Deposit Receipt Account), MSB, MMPDS এবং MSSA হিসাব প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করেছেন, তারা ৩১ আগস্ট ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট হিসাব পুনরায় চালু করলে এই বিশেষ সুবিধা পাবেন।
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, হিসাব পুনরায় চালুর ক্ষেত্রে কোনো ধরনের ফি বা চার্জ গ্রাহককে পরিশোধ করতে হবে না। সব ধরনের পুনঃচালু-সংক্রান্ত খরচ ব্যাংক বহন করবে। পাশাপাশি পুনরায় চালু হওয়া হিসাবগুলোকে ধারাবাহিকভাবে সক্রিয় হিসাব হিসেবে গণ্য করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রাহকদের ব্যাংকিং সেবায় স্বস্তি প্রদান এবং প্রি-ম্যাচিউরড অবস্থায় হিসাব বন্ধ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সুবিধা নিতে আগ্রহী গ্রাহকদের দ্রুত নিজ নিজ ইসলামী ব্যাংকের শাখায় যোগাযোগ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ব্যাংকটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026: ফল প্রকাশের তারিখ ও দেখার নিয়ম জানুন
- এস আলমের দখলে থাকা ব্যাংক নিয়ে এলো নতুন সিদ্ধান্ত
- শেয়ারবাজার কেলেঙ্কারির মধ্যেই সাকিবের বাড়িতে আগুন
- ২ লাখ মানুষ অপেক্ষায়, কিন্তু দেখা গেল না শেখ হাসিনাকে! এরপর যা ঘটল...
- Snapdragon 8 Gen 3 ফোনে নতুন চমক, Redmi K80 নিয়ে আপডেট
- বাংলাদেশ নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয়
- সাকিবের বাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ
- লিটনকে নিয়ে টিম ম্যানেজমেন্টের নতুন পরিকল্পনা
- জেনে নিন আজকের সোনা ও রুপার সর্বশেষ দাম
- আগামীকালই স্পষ্ট হবে এসএসসি ফল প্রকাশের তারিখ
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- ৬ আগস্ট দেশের বাজারে স্বর্ণের দাম
- রবির বড় সাফল্য! আয় কম বাড়লেও রেকর্ড মুনাফা ও গ্রাহক বৃদ্ধি
- শেয়ার বিজকে লিগ্যাল নোটিশ পাঠাল রবি, শুরু নতুন বিতর্ক
- সৌদিতে বাংলাদেশিদের আকামা নবায়নে বদলে গেল নিয়ম