আজ দেশের বাজারে সোনার নতুন দাম
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় নতুন করে সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম ১ আগস্ট সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য বহাল থাকবে।
বর্তমানে (৫ আগস্ট) কার্যকর সোনার দাম
- ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা
- ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা
- ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা
- সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা
এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা, ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণালংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে গয়নার নকশা, ডিজাইন ও কারুকাজের ধরন অনুযায়ী মজুরি পৃথকভাবে প্রযোজ্য হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- গ্রামীণ ওয়ানের ডিভিডেন্ড ঘোষণা
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬)
- ১৩ আগস্ট জেনে নিন আজকের স্বর্ণেরদাম
- পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য ৪ দিনের ছুটির সুযোগ
- ডোনাল্ড ট্রাম্পের ঘুম ভাঙাতে নিয়োগ দেওয়া হলো নারী
- শিশুর একগুঁয়েমিতে বদলে গেল শতাধিক যাত্রীর যাত্রাসূচি
- ৪০ কোটি টাকা লোকসান থেকে ঘুরে দাঁড়াচ্ছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
- মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছে নতুন ৪ নাম, আলোচনায় যারা
- আত্মগোপনের পুরো গল্প জানালেন জাহাঙ্গীর কবির নানক
- একে একে ৩ জনকে খুন, আটকের পর পুলিশকে যা জানালেন বাবুল