রবির বড় সাফল্য! আয় কম বাড়লেও রেকর্ড মুনাফা ও গ্রাহক বৃদ্ধি
পুঁজিবাজারে তালিকাভুক্তির পাঁচ বছরে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসি মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২১ সালে তালিকাভুক্তির সময় যেখানে নিট মুনাফা ছিল ১৮০ কোটি টাকা, সেখানে ২০২৫ সালের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৭ কোটি টাকায়। অর্থাৎ পাঁচ বছরে রবির নিট মুনাফা পাঁচ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। একই সময়ে মোট আয় ৮ হাজার ১৪২ কোটি টাকা থেকে বেড়ে ৯ হাজার ৯৯২ কোটি টাকায় পৌঁছেছে এবং পরিচালন মুনাফাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কোম্পানির ভাষ্য অনুযায়ী, বিভিন্ন খরচ নিয়ন্ত্রণ ও পরিচালন দক্ষতা বৃদ্ধির ফলে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।
এই সময়ে শেয়ারহোল্ডারদের রিটার্নেও ইতিবাচক পরিবর্তন এসেছে। শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩০ পয়সা থেকে বেড়ে ১ টাকা ৩০ পয়সায় এবং শেয়ারপ্রতি লভ্যাংশ ১ টাকা ৮০ পয়সায় উন্নীত হয়েছে। পাশাপাশি ডিভিডেন্ড পে-আউট হারও ধারাবাহিকভাবে বেড়েছে। গ্রাহক সংখ্যার দিক থেকেও রবি শক্ত অবস্থান তৈরি করেছে। ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে দেশের টেলিকম খাতে যুক্ত হওয়া নতুন গ্রাহকের প্রায় ৬৫ শতাংশই এককভাবে অর্জন করেছে প্রতিষ্ঠানটি। ফলে বাজারে রবির গ্রাহক ও আয়ের অংশীদারত্ব উভয়ই বেড়েছে।
রবি আরও জানিয়েছে, ২০২৫ সালের শেষ নাগাদ তাদের ডেটা ব্যবহারের বাজার অংশীদারত্ব ৪৩.১ শতাংশে পৌঁছেছে। বর্তমানে মোট গ্রাহকের ৭৯ শতাংশ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী এবং তাদের মধ্যে ৯১ শতাংশ ফোরজি সেবায় যুক্ত। কোম্পানির মোট আয়ের ৪৪ শতাংশ এখন ডেটা সেবা থেকে আসছে এবং মোট রিচার্জের ৫৪ শতাংশ সম্পন্ন হচ্ছে ডিজিটাল মাধ্যমে। অনুষ্ঠানে রবির প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবসায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শক্তিশালী করপোরেট সুশাসন ও ডেটা নিরাপত্তার ওপর ভিত্তি করেই প্রতিষ্ঠানটি প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে চায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- আজকের সোনার দাম ১৮, ২১ ও ২২ ক্যারেট কত?
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম