২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
দেশের ইলেকট্রিক্যাল পণ্যের বাজারে উৎপাদন ও কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে এমইপি গ্রুপ। এর অংশ হিসেবে চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১০ একর জায়গাজুড়ে একটি আধুনিক কারখানা স্থাপনে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।
রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে নতুন কারখানাকে ঘিরে এ বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা আসে। সেখানে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে বাজারের সম্প্রসারণ ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
একই ছাদের নিচে তৈরি হবে বিভিন্ন ইলেকট্রিক্যাল পণ্য
এমইপি গ্রুপের প্রস্তাবিত উৎপাদনকেন্দ্রে একাধিক ধরনের ইলেকট্রিক্যাল পণ্য তৈরির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে থাকবে আধুনিক লাইটিং পণ্য, সুইচ-সকেট, সার্কিট ব্রেকার, ফ্যান এবং ক্যাবল বা তার।
প্রতিষ্ঠানটির প্রত্যাশা, আধুনিক প্রযুক্তির ওপর নির্ভর করে গড়ে ওঠা এই কারখানা চালু হলে শুধু উৎপাদনের পরিমাণই বাড়বে না, পণ্যের মান ও বৈচিত্র্য নিয়েও কাজ করার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে নতুন পণ্য উন্নয়ন ও কর্মসংস্থান তৈরির পাশাপাশি দেশের ইলেকট্রিক্যাল শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়াতেও কারখানাটি ভূমিকা রাখবে বলে জানিয়েছে এমইপি।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ নতুন কারখানা
এমইপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহাঙ্গীর আলম চাকলাদারের ভাষ্য, নতুন কারখানাকে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এতে আধুনিক প্রযুক্তি যুক্ত করা এবং নতুন পণ্য বাজারে আনার লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, দেশের ইলেকট্রিক্যাল পণ্যের বাজারে প্রতিষ্ঠানের কার্যক্রম আরও বিস্তৃত করতে রিটেইলার, ডিস্ট্রিবিউটার ও গ্রাহকদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করা হবে।
এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক এমইপির দীর্ঘদিনের উৎপাদন কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটি দেশে মানসম্পন্ন ইলেকট্রিক্যাল পণ্য উৎপাদন করে আসছে। তাঁর মতে, বড় বিনিয়োগের মাধ্যমে আধুনিক কারখানা স্থাপনের উদ্যোগ শিল্পায়ন ও কর্মসংস্থানের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে।
নতুন পণ্য এলে বিতরণ নেটওয়ার্কে গুরুত্ব
এমইপি গ্রুপের পরিচালক শোকিল আলম চাকলাদার বলেন, ব্যবসায়িক অংশীদারদের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি দিতে অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয়েছে। ভবিষ্যতে নতুন কারখানার পণ্য বাজারে আসার পর অংশীদারদের সঙ্গে সমন্বয় করে বাজার আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, এ ক্ষেত্রে শক্তিশালী বিতরণ ও বিপণন নেটওয়ার্ক গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়া হবে।
পুরস্কার পেলেন ৮০ বিজয়ী
অনুষ্ঠানের আরেকটি অংশে ব্যবসায়িক অর্জনের স্বীকৃতি দেওয়া হয় এমইপির রিটেইলার ও ডিস্ট্রিবিউটারদের। মোট ৮০ জন বিজয়ীর হাতে পুরস্কার হিসেবে দুটি রেফ্রিজারেটর এবং ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়।
এ ছাড়া আয়োজনে এমইপির বিভিন্ন পণ্যের প্রদর্শনী করা হয়। ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে মতবিনিময়েরও সুযোগ রাখা হয়।
প্রতিষ্ঠানটির ভাষ্য, অংশীদার ও গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি ব্যবসার পরিধি বাড়ানোর ধারাবাহিক প্রস্তুতির অংশ হিসেবেই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।
আল-সাদ/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি