আজ ৯/২১/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
নিজস্ব প্রতিবেদক: আজ ০৯/২১/২০২৬ তারিখ
বাংলাদেশে আজকের সোনার দাম
১৮ ক্যারেট সোনার দাম, ২১ ক্যারেট সোনার দাম, ২২ ক্যারেট সোনার দাম
দেশের জুয়েলারি বাজারে সোনার নতুন মূল্য কার্যকর হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে এখন ভ্যাটসহ গুনতে হবে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। আগের দরের তুলনায় এই মানের সোনায় প্রতি ভরিতে খরচ বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে নতুন মূল্য আজও এই দামে সোনা বিক্রি হবে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গহনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
চার ধরনের সোনার গহনার নতুন মূল্য
নতুন সিদ্ধান্ত অনুযায়ী শুধু ২২ ক্যারেট নয়, অন্যান্য মানের সোনার গহনাতেও দাম বেড়েছে। ২১ ক্যারেটের এক ভরি গহনার ক্ষেত্রে আগের মূল্যের সঙ্গে ১ হাজার ৫৭৪ টাকা যোগ হয়েছে। ফলে ভ্যাটসহ এর নতুন দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা।
১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার মূল্য ১ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ক্ষেত্রে ভরিপ্রতি ১ হাজার ১০৮ টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।
কেন আবার বাড়ানো হলো দাম
নতুন মূল্য নির্ধারণের পেছনে রয়েছে স্থানীয় বাজারে তেজাবী সোনার মূল্য বৃদ্ধি। এ পরিস্থিতিতে শনিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে বসে।
বৈঠকের পর সোনার গহনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্যসংক্রান্ত তথ্য জানানো হয়।
এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা বৃদ্ধি
সোনার দাম বাড়ানোর ঘটনা এবারই প্রথম নয়। এর ঠিক এক সপ্তাহ আগে, ১২ সেপ্টেম্বর ভালো মানের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিল।
এর ফলে মাত্র দুই দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার মূল্য মোট ২ হাজার ৭৪১ টাকা বেড়েছে।
১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তে ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার মূল্য ৭৫৮ টাকা বাড়িয়ে করা হয় ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
নতুন দর কার্যকর হওয়ার আগে শনিবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত ওই মূল্যেই সোনার গহনা বিক্রি হয়েছে। এরপর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে সর্বশেষ নির্ধারিত দাম।
সোনার সঙ্গে বাড়ল রুপার দামও
এবারের মূল্য সমন্বয় শুধু সোনার গহনাতেই সীমাবদ্ধ থাকেনি। রুপার গহনার ক্ষেত্রেও নতুন দাম নির্ধারণ করেছে বাজুস।
ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে ১৭৫ টাকা; নতুন মূল্য ৪ হাজার ৯৫৭ টাকা।
১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দামও ১৭৫ টাকা বেড়েছে। নতুন দর নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৫৭ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা বাড়িয়ে করা হয়েছে ৩ হাজার ২০৮ টাকা।
শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন হিসাবে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। একইভাবে ২১ ক্যারেট ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার গহনার দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজকের সোনার দাম Bangladeshi Gold Price Today (BDT)
| কত ক্যারেটের সোনা | ভরি প্রতি বর্তমান দাম | ভরি প্রতি আগের মূল্য | ভরি প্রতি দাম বেড়েছে |
|---|---|---|---|
| ২২ ক্যারেট | ২,৩৪,৬২১ টাকা | ২,৩১,৮৮০ টাকা | ১,৬৯১ টাকা |
| ২১ ক্যারেট | ২,২৪,০৬৫ টাকা | ২,২১,৪৪০ টাকা | ১,৫৭৪ টাকা |
| ১৮ ক্যারেট | ১,৯২,৩৯৮ টাকা | ১,৯০,১২৩ টাকা | ১,৩৪২ টাকা |
| সনাতন সোনা | ১,৫৭,১৭২ টাকা | ১,৫৫,৩০৬ টাকা | ১,১০৮ টাকা |
১৮ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা আনা প্রতি সোনার দাম কত
| কত আনা সোনা | আনা প্রতি সোনার দাম |
|---|---|
| ১ আনা সোনা | ১১,৮৮২.৬৮ টাকা। |
| ২ আনা সোনা | ২৩,৭৬৫.৩৭ টাকা। |
| ১ ভরি বা ১৬ আনা সোনার দাম | ১,৯২,৩৯৮ টাকা |
২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা আনা প্রতি সোনার দাম কত
| কত আনা সোনা | আনা প্রতি সোনার দাম |
|---|---|
| ১ আনা সোনার দাম | ১৩,৮৪০ টাকা |
| ২ আনা সোনার দাম | ২৬,৬৮০ টাকা |
| ১ ভরি বা ১৬ আনা সোনার দাম | ২,২৪,০৬৫ টাকা |
২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা হলে আনা প্রতি সোনার দাম কত
| কত আনা সোনা | আনা প্রতি সোনার দাম |
| ১ আনা সোনার দাম | ১৪,৪৯২.৫ টাকা। |
| ২ আনা সোনার দাম | ২৮,৯৮৫ টাকা। |
| ১ ভরি বা ১৬ আনা সোনার দাম | ২,৩৪,৬২১ টাকা |
খ, দেখে নিন আজকে বাংলাদেশে ২২ ক্যারেট ও ২১ ক্যারেট রুপার দাম
| প্রতি ভরি রুপার দাম | ক্যারেট অনুয়ায়ি রুপার দাম |
| ২২ ক্যারেটের ১ ভরি | ৫,১৩২ টাকা। |
| ২১ ক্যারেটের ১ ভরি | ৪,৯৫৭ টাকা। |
| ১৮ ক্যারেটে ১ ভরি | ৪,২৫৭ টাকা। |
| সনাতন পদ্ধতিতে ১ ভরি | ৩,২০৮ টাকা। |
বিশেষ দ্রষ্টব্য:
স্বর্ণের উপরোক্ত দামেই অলংকার ক্রয় করতে পারবেন না তার থেকেও বাড়তি অর্থ গুণতে হবে। কারণ নির্ধারিত করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের অলংকার বিক্রি করা হয়। সেই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৫০০ টাকা।
আপডেটের সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ। প্রতিদিনের আপডেট জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে
FAQ
প্রশ্ন: বর্তমানে ২২ ক্যারেট এক ভরি সোনার গহনার দাম কত?
উত্তর: ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
প্রশ্ন: ১৯ সেপ্টেম্বর সোনার দাম কত টাকা বাড়ানো হয়েছে?
উত্তর: ২২ ক্যারেটের সোনার গহনার দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়ানো হয়েছে।
প্রশ্ন: নতুন সোনার দাম কখন থেকে কার্যকর হয়েছে?
উত্তর: শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
প্রশ্ন: ২১ ক্যারেট সোনার নতুন দাম কত?
উত্তর: ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার নতুন দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা।
প্রশ্ন: রুপার গহনার দাম কত নির্ধারণ করা হয়েছে?
উত্তর: নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতিতে ৩ হাজার ২০৮ টাকা।
এম/আর/এ
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- কম দামে বেশি মাইলেজ, ২০২৬-এর সেরা ৫ বাইক