ব্রেকিং নিউজ: কার্তিক-মর্গ্যানকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিল কেকেআর
কেকেআরের এক সূত্র ইনসাইড স্পোর্টস-কে জানিয়েছে, “গোটা আইপিএল জুড়েই মর্গ্যানের ব্যাটিং দলকে উদ্বেগের মধ্যে রেখেছিল। ক্যাপ্টেন হিসাবে দারুণভাবে ম্যাচে প্রভাব ফেললেও, ব্যাটিং ব্যর্থতায় ফ্র্যাঞ্চাইজি তাঁকে রিটেন না করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।”
বিশ্বকাপের আগে শেষ হওয়া আইপিএলে ১৭ ম্যাচে ১১ গড় সমেত করেছিলেন মাত্র ১১১ রান। ফ্র্যাঞ্চাইজির এক কর্তা ইনসাইড স্পোর্টসকে জানিয়েছেন, ইংল্যান্ডের সীমিত ওভারের ক্যাপ্টেনের জন্য বড় অঙ্ক আর খরচ করতে চাইছে না নাইটরা।
জানা যাচ্ছে, মর্গ্যানের সঙ্গেই আরও এক তারকা দীনেশ কার্তিককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শাহরুখের দল। মর্গ্যান এবং দীনেশ কার্তিককে একসঙ্গে ছেড়ে দেওয়ার পরে নতুন নেতা বাছাই করাই আপাতত চ্যালেঞ্জ গতবারের ফাইনালিস্টদের কাছে।
নভেম্বরের ৩০ তারিখের মধ্যেই রিটেন করা ক্রিকেটারদের তালিকা বোর্ডের কাছে পাঠাতে হবে সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে। কেকেআর কাদের রিটেন করবে, সেই তালিকা প্রায় চূড়ান্ত। জানা যাচ্ছে, সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল দুজনকেই রিটেন করা হতে পারে। সেই তালিকায় বরুণ চক্রবর্তীও রয়েছেন।
ভেঙ্কটেশ আইয়ার এবং শুভমান গিলের মধ্যে কাকে নেওয়া হবে, তা নিয়ে এখনও দ্বিধায় টিম ম্যানেজমেন্ট। বরুণ চক্রবর্তী এবং প্যাট কামিন্সের মধ্যে একজনকে সম্ভবত রিটেন করা হতে পারে। গত মরশুমে পুরোটা খেলেননি কামিন্স। কামিন্সকে পুরো মরশুম খেললে তবেই একমাত্র তাঁকে ধরে রাখার পথে হাঁটতে পারে কেকেআর।কেকেআরের রিটেন করা সম্ভাব্য তারকাদের তালিকা:আন্দ্রে রাসেল, শুভমান গিল/ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, প্যাট কামিন্স/বরুণ চক্রবর্তী
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSC Result 2026 কাল, ওয়েবসাইট ও এসএমএসে দেখার নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- SSc Result 2026 তারিখ চূড়ান্ত, স্কুলে ভর্তি নিয়ে নতুন নিয়ম
- মেসির জীবনে নেমে এলো শোকের ছায়া
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না
- শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক’—পাটওয়ারীর পোস্ট ঘিরে নতুন বিতর্ক
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন