১ম মাঠে নামার আগে বাংলাদেশ দলকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন বাবর
ইনজুরির কারণে এই টেস্টের স্কোয়াডে রাখা হয়নি তামিম ইকবালকে। পরের টেস্টেও খেলার সম্ভাবনা নেই এই অভিজ্ঞ ওপেনারের। একই কারণে দলে নেই আরেক অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান।
দলের পেস বোলিং ইউনিটেও লেগেছে ইনজুরির ছোয়া। পুরো টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেছেন পেসার তাসকিন আহমেদ। এদিকে এই টেস্টের ঠিক দিন দুয়েক আগে আনুষ্ঠানিকভাবে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর ফলে পঞ্চপান্ডবের মধ্যে কেবল মুশফিকুর রহিমই থাকছেন চট্রগ্রাম টেস্টে।
অভিজ্ঞদের অনুপস্থিতিতে কিছুটা হলেও ভুগবে বাংলাদেশ। তবে বাবর মনে করেন, নিজেদের চেনা কন্ডিশনে বাংলাদেশ দলে যারাই খেলুক, ম্যাচ জেতা সহজ হবে না। তামিম-সাকিবহীন বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষই হিসেবেই দেখছেন পাকিস্তানের অধিনায়ক।
বাবর বলেন, 'বাংলাদেশ ঘরের মাঠে খেলছে। স্বাগতিকদের দলে অভিজ্ঞ বা তরুণ যারাই খেলুক কন্ডিশন সম্পর্কে তাদের ধারণা আছে। আমাদের কন্ডিশন বুঝতে হবে এবং পারফর্ম করতে হবে। জয়ের জন্য বাংলাদেশ কঠিন প্রতিদ্বন্দ্বী।'
অভিজ্ঞ আর তারুণ্যে মিশেলে দারুণ এক ভারসাম্যপূর্ণ দল গড়েছে পাকিস্তান। ম্যাচের আগের দিন ১২ সদস্যের দল ঘোষণা করার মতো সাহস দেখেই অনুমান করা যায় কতটা আত্মবিশ্বাসী বাবরের দল। এই টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অংশ তাই সে দিকেও নজর রাখছেন পাকিস্তান অধিনায়ক।
বাবর বলেন, 'বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে আমাদের দল এখন ভারসাম্যপূর্ণ। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো কিছু করতে চাই কারণ আমরা এই বছরের শুরু থেকে ধারাবাহিক ভালো খেলছি।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত