ব্রেকিং নিউজ: নারীদের ক্রিকেট নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আফগানিস্তান
তাই দেশটির অবস্থা পর্যবেক্ষণের জন্য বিশেষ কমিটিও গঠন করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেই কমিটির প্রতিবেদন তৈরি হওয়ার আগেই নারীদের ক্রিকেট নিয়ে ইতিবাচক খবর দিলো আফগানিস্তান।
আফগান ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান ও দেশটির ক্রিকেট দলের সাবেক তারকা অলরাউন্ডার মিরওয়াইজ আশরাফ জানিয়েছেন, আফগানিস্তানে নারী ক্রিকেট চলমান থাকবে। ক্রিকউইকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।
আশরাফের ভাষ্য, ‘নারী ক্রিকেট আইসিসির অন্যতম প্রধান অংশ, তাই এখানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের মেয়েরা স্বাভাবিকভাবেই ক্রিকেট খেলবে এবং আমরা তাদের মৌলিক চাহিদা ও প্রয়োজনীয় সমস্ত সুযোগ-সুবিধা প্রদান করতে চাই।’
উল্লেখ্য, কয়েক মাস আগে তালেবান সরকারের সংস্কৃতি কমিশনের প্রধান আব্দুল্লাহ ওয়াসেক দেশটিতে নারী ক্রিকেট নিষিদ্ধের কারণ ব্যাখা করেছিলেন। সেখানে তার যুক্তি ছিল ইসলামী শরীয়াহ আইন।
ওয়াসেক বলেছিলেন, ‘বর্তমান মিডিয়ার যুগে ছবি কিংবা ভিডিও কোনো কিছুই এখন আর মানুষের চোখ এড়ায় না। ইসলাম এবং ইসলামিক আমিরাত কখনও নারী ক্রিকেট সমর্থন করে না। এমনকি খেলায় যে নারীরা যে বেশি বেশি প্রকাশিত, হবে সেটাও ইসলাম সমর্থন করে না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক