মেসি থাকলে কোনোদিনই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না পিএসজি
যদিও শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়েছে তাদের। লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপের মতো তারকা থাকলেও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। এতেই চটেছেন ক্যারাগার। মেসি কেবল মাঠে হাঁটেন, এমনটিও বলেছেন সাবেক এই ডিফেন্ডার। তিন তারকাকে নিয়ে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জেতার কোনো সম্ভাবনাও দেখেন না ক্যারাগার।
তিনি বলেছেন, ‘মেসিকে নিয়ে কোনো দিনই পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না। সে মাঠে শুধু হাঁটাহাঁটি করে। পিএসজিতে আরও দুজন (নেইমার ও এমবাপে) যাত্রী আছে। আমার মনে হয় চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে এমন চারটির দলের নাম বললে, এর কোনোটিতেই একজন যাত্রীও নেই। পিএসজিতে আছে তিনজন। তাদের চ্যাম্পিয়ন্স লিগ জেতার কোনো সম্ভাবনাই দেখি না।’
টটেনহ্যাম থেকে বরখাস্ত হয়ে পিএসজির দায়িত্ব নিয়েছিলেন মাওরোসিও পচেত্তিনো। কিন্তু এখন পর্যন্ত দলটিকে গুছিয়ে নিতে পারেননি তিনি। এর মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে তাকে কোচ হিসেবে পেতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড। তার ওই দায়িত্ব নেওয়া উচিত বলে মনে করেন ক্যারাগার।
কারণটাও বেশ অদ্ভুত। পিএসজিতে থাকা তিন তারকার জন্যই পিএসজি ছাড়া উচিত পচেত্তিনোর, এমনটি মনে করেন ক্যারাগার। তিনি বলেছেন, ‘পচেত্তিনোর ক্লাব ছাড়া দরকার। যদি তার ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার সুযোগ থাকে, আমি এই জায়গায় থাকলে কালই চলে যেতাম। আর এটার কারণ হতো তার দলে থাকা তিন তারকা।’
আলাদা করে এমবাপের ব্যাপারে তিনি বলেছেন, ‘এমবাপেকে দেখে আমার সবচেয়ে বেশি হতাশ লেগেছে। আমি মেসির ব্যাপারটা না হয় বুঝতে পারলাম, তার বয়স ৩৪ হয়ে গেছে। কিন্তু এমবাপের বয়স মাত্র ২২ বছর। ম্যান সিটির মতো দলের বিপক্ষে তাকে দৌড়াতে হবে আর সতীর্থদের সাহায্য করতে হবে। হাঁটাটা তার জন্য না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSC Result 2026 কাল, ওয়েবসাইট ও এসএমএসে দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না