আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ বনাম পাকিস্তান, দেখেনিন পরিসংখ্যান
পয়মন্ত ভেন্যু হিসেবে বিবেচিত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামার আগে পরিসংখ্যান ঘেটে অবশ্য খুব একটা স্বস্তি খুঁজে পাবেন না মুমিনুল হকরা ৷ পাকিস্তানের বিপক্ষে আগের সব দেখায় যে একবারও জয় নিয়ে ফিরতে পারেনি টাইগাররা৷
শুক্রবারের ম্যাচের আগে মোট এগারোবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। কোভিড-১৯ মহামারীর কারণে বাতিল হয়েছিল দুই দলের মধ্যকার সর্বশেষ টেস্ট ম্যাচ। আগের এগারো ম্যাচের ছয়টিতে স্বাগতিক হিসেবে খেলেছে টাইগাররা৷ বাকি পাঁচ ম্যাচ নিজেদের মাটিতে খেলেছে পাকিস্তান৷ ম্যাচগুলোর ফলাফলে একচ্ছত্র আধিপত্য ছিল পাকিস্তান ক্রিকেট দলের৷ একটা ম্যাচও হারেনি তারা। শুধুমাত্র একটা ম্যাচে একটা ড্র বাগিয়ে নিতে পেরেছে টাইগাররা৷ হেরেছে বাকি দশটা ম্যাচই৷
টাইগারদের বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ ব্যবধানের জয় ইনিংস ও ২৬৪ রানের ব্যবধানে৷ মুলতানের সেই হার আবার টেস্ট ক্রিকেটে টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের হার৷ বাংলাদেশ দলের একমাত্র ড্র এসেছে পাকিস্তান দলের সর্বশেষ বাংলাদেশ সফরে৷ ২০১৫ সালে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এসেছিল সেই ড্র। অবশ্য সেই সিরিজে ওডিয়াই ও টি-টোয়েন্টি সিরিজ বাজেভাবে হারলেও টেস্ট সিরিজ ঠিকই জিতে নিয়েছিল সফরকারীরা৷
টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৫৫৫/৬। পাকিস্তান এক ইনিংসে করেছে সর্বোচ্চ ৬২৮ রান। বাংলাদেশ সর্বনিম্ন ৯৬ রানে অল-আউট হয়েছে পাকিস্তানের বিপক্ষে। আর পাকিস্তানকে অল-আউট করতে পেরেছে সর্বনিম্ন ১৭৫ রানে৷
ব্যক্তিগত পরিসংখ্যানে সেরা যারা
সর্বোচ্চ রান সংগ্রাহক-বাংলাদেশ: হাবিবুল বাশার (৫৫৪ রান)পাকিস্তান: মোহাম্মদ হাফিজ (৬৫০ রান)
সর্বোচ্চ উইকেট সংগ্রাহক –বাংলাদেশ: মোহাম্মদ রফিক (১৭ উইকেট)পাকিস্তান: দীনেশ কানারিয়া (৩৪ উইকেট)
সেরা ফিল্ডার –বাংলাদেশ: মাহমুদউল্লাহ রিয়াদ (৭টি ক্যাচ)পাকিস্তান: ইউনিস খান (৮টি ক্যাচ)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- দলিলে জমি কম-বেশি লেখা হলে কীভাবে ঠিক করবেন?
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?