মুশফিক ভাইয়ের কাছে তো পঞ্চাশ-একশ আশা করি না : মুমিনুল
কারণ মুমিনুলের চাওয়া, মুশফিক যেন দেড়শ বা দুইশ করেন। চট্টগ্রাম টেস্টের আগে সংবাদ সম্মেলনে মুমিনুলকে প্রশ্ন করা হয় সাগরিকায় মুশফিকের সাথে তার পাল্লা দিয়ে বড় ইনিংস খেলার বিষয়টিকে।
এই টেস্টে সমর্থকরা তাকিয়ে থাকবেন এই দুইজনের ব্যাটের দিকেই। দলে অভিজ্ঞ বলতে আছেন মুশফিক আর মুমিনুলই কেবল। চট্টগ্রামের ছেলে মুমিনুল ঘরের মাঠে হাঁকিয়েছেন সাতটি শতক। তবে পরিসংখ্যানের ওপর নির্ভর করে হাওয়ায় গা ভাসাতে চান না মুমিনুল।
তিনি বলেন, ‘এই ভেন্যু আমার বাড়িঘরের মত এটা ঠিক না। ভালো খেলার চেষ্টা করি, আল্লাহর রহমতে হয়ে যায়। সাতটা সেঞ্চুরি আছে- এসব কখনও মাথায় রাখতে চাই না। সবসময় লম্বা সেশন, ৪-৫ সেশন ব্যাটিং করার লক্ষ্য নিয়ে যাই। অন্যান্য ম্যাচের মত সাধারণ পরিকল্পনাই করি। আগে এতটা সেঞ্চুরি আছে এসব নিয়ে চিন্তা করি না।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে মুমিনুলই নেতৃত্ব দিয়েছেন সবগুলো ম্যাচে। সেবার কোনো জয় পায়নি বাংলাদেশ, ড্র করতে পেরেছিল মাত্র একটি ম্যাচ। এবার তার প্রত্যাশা আগের চেয়ে বেড়েছে।
মুমিনুল বলেন, ‘যে জায়গায় এখন আছি তার থেকে ২-৩ ধাপ ওপরে উঠতে পারলে আমি খুশি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আগামীকাল বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম ফ্রান্সের হাইভোল্টেজ লড়াই! সম্ভাব্য একাদশ ও ম্যাচ শুরুর সময়
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ ৪টি উপায়
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: কখন, কোথায় এবং কীভাবে দেখবেন লাইভ?
- পদ্মা নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস: দৌলতদিয়ায় তোলপাড় (ভিডিওসহ)
- সৌদিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২৫ মার্চ ২০২৬)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম ভিয়েতনাম ওব্রাজিল বনাম ফ্রান্স
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬)
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: ১৭ মিনিটে ২ গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: প্রথমার্ধ শেষে, জানুন ফলাফল