আগামীকাল অভিষেক হতে পারে দুই ক্রিকেটারের
অবশেষে অপেক্ষা ফুরাচ্ছে ইয়াসিরের। সবকিছু ঠিক থাকলে ঘরের মাঠেই বাংলাদেশের হয়ে অভিষেক হতে যাচ্ছে তার। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের একাদশে থাকতে পারেন ইয়াসির। বৃহস্পতিবার রাতে বিশ্বস্ত সূত্রে এমনটাই জানা গেছে।
সূত্র জানায়, মিডল অর্ডারে মাহমুদউল্লাহ, সাকিব না থাকায় কপাল খুলছে ইয়াসিরের। তাকে রেখেই একাদশ চূড়ান্ত হচ্ছে। নিজ শহর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ টেস্ট ক্যাপ পেতে যাচ্ছেন ইয়াসির।
অভিষেকের আলোচনায় আছে মাহমুদুল হাসান জয়ের নামও। টি-২০ তে ব্যর্থতার পর ওপেনার সাইফ হাসান বেশ নড়বড়ে অবস্থানে আছেন। ওপেনিংয়ে জয়কে পাঠানোর চিন্তা চলছে। আজ তরুণ এ ব্যাটসম্যানকে বেশ লম্বা সময় ব্যাটিং করানো হয়েছে।
জানা যায়, কাল একাদশে ব্যাটিংয়ে দুটি পরিবর্তন আসতে পারে। ইয়াসির, জয়ই এগিয়ে একাদশে নাম লেখানোর দৌড়ে। তবে বোলিংয়ে পরিবর্তনের সম্ভাবনা নেই। পেস আক্রমণে তাসকিন না থাকলেও রাহী, এবাদত, খালেদদের উপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। নতুন মুখ রেজাউর রহমান রাজার অভিষেকের সম্ভাবনা নেই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ কবে, কখন ও কোথায়, লাইভ দেখবেন যেভাবে
- ৩৫–৪০ হাজারে ২০২৬ সালের সেরা ৫ গেমিং ফোন
- কলা খাওয়ার সঠিক সময় কখন? সকাল নাকি রাত, জানুন
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: শেষ হাসি হাসল কোন দল?
- HONOR X9e Pro: ১১,০০০mAh ব্যাটারি ও ১০,০০০ নিটস ডিসপ্লে
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- আজ ৯/২৭/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত