লিঠন ও মুশফিকের দূর্দান্ত পাটনারশীপে প্রথম দিনের খেলা শেষ করলো বাংলাদেশ
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৫৩ রান।
সাগরিকায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। তবে তার সিদ্ধান্ত ভুল প্রমাণেই যেন মাঠে নামেন টাইগার ব্যাটাররা। উদ্বোধনী জুটি টেকে মাত্র ২৭ বল। ব্যক্তিগত ১৪ রানে ফেরেন সাইফ হাসান।
অপর ওপেনার সাদমান ইসলামও ১৪ রানের বেশি করতে পারেননি। এই ধারা বজায় রাখতেই যেন ১৪ করে সাজঘরে ফেরেন তিনে নামা নাজমুল হোসেন শান্ত। অবশ্য তার আগেই আউট হওয়া অধিনায়ক মুমিনুল হক করেন ৬ রান।
মাত্র ৪৯ রানে ৪ উইকেটে হারিয়ে অল্পেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। এরপর প্রতিরোধ গড়ে তোলেন লিটন দাস ও মুশফিকুর রহিম। দুজনের ব্যাটে ভর করে আর কোনো উইকেট না হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় টাইগাররা।
চার উইকেটে ৬৯ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করে বাংলাদেশ। শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকেন লিটন ও মুশফিক। নোমান আলির বলে চার হাঁকিয়ে ৯৫ বলে অর্ধশতক পূরণ করেন লিটন দাস। সাদা পোশাকের ক্রিকেটে এটি ছিল তার দশম ফিফটি।
এর কিছু পড়ে ১০৮ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন মুশফিকু রহিম। দ্বিতীয় সেশনে অবিচ্ছেদ্য থেকে দুজনে যোগ করেন ১০২ রান। একইসঙ্গে ইঙ্গিত দেন পাল্টা আক্রমণের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন