১ম দিনের খেলা শেষে পিচ নিয়ে দুই দল ক্রিকেটাররা দুই ধরনের মন্তব্য করলেন
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বলেছিলেন, চট্টগ্রামে বরাবরই ব্যাটিং উইকেট হয় আর এই ম্যাচেও ব্যাটাররাই পাবেন বাড়তি সুবিধা। প্রথম সেশনে পাকিস্তানের বোলাররা বাংলাদেশকে ভীষণ চাপে ফেলে দিলেও দ্বিতীয় ও তৃতীয় সেশনে দাপট দেখিয়েছে স্বাগতিক দলই।
দিনের খেলা শেষে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সও বললেন, এই উইকেট ব্যাটিং বান্ধব। তিনি বলেন, ‘পিচ ব্যাটিংয়ের জন্য ভালো। আমরা জানি না কত রান যথেষ্ট হবে।’
আগের দিন অধিনায়ক বাবর আজম বলেছিলেন, উইকেট দেখে মনে হচ্ছে ‘টিপিক্যাল বাংলাদেশি উইকেট’। প্রথম দিনের খেলা শেষে দলটির তারকা পেসার হাসান আলীও জানালেন, উইকেটে গতি নেই।
প্রথম দিনের খেলা শেষে হাসান বলেন, ‘দেখুন পিচটা ধীর গতির। আমরা সবাই জানি এখানে স্লো পিচ হয়। আমাদের ঠিক জায়গায় বোলিং করতে হবে। চেষ্টা করব ঠিক জায়গায় বোলিং করতে, যাতে ব্যাটাররা ভুল করে এবং আমাদের উইকেট নেওয়ার বেশি সুযোগ আসে।’
প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৩ রান জড়ো করেছে বাংলাদেশ। তিন সেশন মিলিয়ে এদিন মোট ৮৫ ওভার খেলা সম্পন্ন হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন