সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকায় শীর্ষে মুশফিক
এতদিন ওয়ানডে ফরম্যাটের মত টেস্টেও দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তামিম। চোটের কারণে তামিম খেলতে পারছেন না বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজে। এত ফাঁকে চট্টগ্রাম টেস্টেই তামিমকে ছাড়িয়ে গেছেন মুশফিক।
মুশফিক চট্টগ্রাম টেস্ট শুরু করেছিলেন ৪৬৯৬ রান নিয়ে। টেস্টে তামিমের মোট রান ৪৭৮৮। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৯১ রানের ইনিংস খেলা মুশফিক দ্বিতীয় ইনিংসে লড়ছে বিপর্যয় এড়াতে। তৃতীয় দিন শেষে তিনি অপরাজিত আছেন ১২ রান করে।
এই ইনিংস খেলার পথেই তামিমকে ছাড়িয়ে টেস্টে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন তিনি। এই তালিকার তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান, ৩৯৩৩ রান নিয়ে। এছাড়া ৩৩৫৫ রান নিয়ে মুমিনুল হক চারে ও ৩০২৬ রান নিয়ে হাবিবুল বাশার পাঁচ নম্বরে অবস্থান করছেন।
একনজরে টেস্টে দেশের সর্বোচ্চ ১০ রান সংগ্রাহক
১. মুশফিকুর রহিম – ৪৭৯৯* রান
২. তামিম ইকবাল – ৪৭৮৮ রান
৩. সাকিব আল হাসান – ৩৯৩৩ রান
৪. মুমিনুল হক – ৩৩৫৫ রান
৫. হাবিবুল বাশার – ৩০২৬ রান
৬. মাহমুদউল্লাহ রিয়াদ – ২৯১৪ রান
৭. মোহাম্মদ আশরাফুল – ২৭৩৭ রান
৮. ইমরুল কায়েস – ১৭৯৭ রান
৯. জাভেদ ওমর বেলিম – ১৭২০ রান
১০. খালেদ মাসুদ পাইলট – ১৪০৯ রান
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম