সাকিব ও মুস্তাফিজকে নিয়ে আইপিএলের নতুন সিদ্ধান্তে হতবাক পুরো ক্রিকেট বিশ্ব
কলকাতা নাইট রাইডার্সের গত মৌসুমে খেলেছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের ভারত পর্বে ব্যাট-বল হাতে যদিও খুব বেশি আলো ছড়াতে পারেননি, শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে তুলনামূলক ভালো করেন সাকিব। ভারত পর্বে ৩ ম্যাচে ব্যাট হাতে মাত্র ৩৮ রান এবং বল হাতে ২ উইকেট নেন তিনি। এবার সেই কলকাতা ছেড়ে দিয়েছে সাকিবকে।
এদিকে, মুস্তাফিজুর রহমান গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ ফর্মে ছিলেন। এক কোথায় বলতে গেলে তিনি ছিলেন দলের পেস অ্যাটাকের নেতৃত্বে। সেই রাজস্থানও ধরে রাখেনি কাটার মাস্টারকে। মুস্তাফিজ আইপিএলের গত আসরে রাজস্থানের হয়ে ৮.৪১ ইকোনমিতে নিয়েছেন ১৪ উইকেট। নিলামে তাকে ১ কোটি রুপিতে দলে নিয়েছিল রাজস্থান।
উল্লেখ্য, প্রতিযোগী দলগুলোকে খেলোয়াড় ধরে রাখার জন্য মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। গত আসর থেকে প্রতি ফ্র্যাঞ্চাইজিকে সর্বোচ্চ চার জন খেলোয়াড় ধরে রাখার সুযোগ দেওয়া হয়েছিল।
কলকাতা এবার চারজনকে ধরে রেখেছে, তারা হলেন – ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন, আন্দ্রে রাসেল এবং ভারতের বরুন চক্রবর্তী ও ভেঙ্কাটেশ আইয়ার। অন্যদিকে, রাজস্থান রয়্যালস এক বিদেশিসহ ধরে রেখেছে সাঞ্জু স্যামসন, জস বাটলার ও জয়সওয়ালকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম