মিরপুরে হতে যাচ্ছে বিশ্বের সব থেকে জনপ্রিয় ক্রিকেট লিগ
সেকারণে বাংলাদেশেও আয়োজন করতে বেশ আগ্রহী তারা।আবু ধাবি ছাড়াও এশিয়া, ইউরোপ আফ্রিকায় টি-টেন ক্রিকেট আয়োজনের পরিকল্পনা করছে আয়োজক কমিটি। বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে টি-টেন লিগের আয়োজক কমিটির চেয়ারম্যান নওয়াব সাজি উল মুলক এমনটাই জানান।
তার ভাষ্যে, ‘গেলো পাঁচ বছর আমরা পরিকল্পনা অনুযায়ী সফলতার সাথে টুর্নামেন্ট আয়োজন করে আসছি। এখন আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। মধ্যপ্রাচ্যের বাইরে আমরা এশিয়া, ইউরোপ আফ্রিকায় এই আসরের আয়োজন করতে চাই। বছরে শুধু একবার নয়, পাঁচবার আয়োজন করলে সারাবছরই টি-টেন মাঠে থাকবে।
এশিয়ায় আয়োজনে আয়োজক কমিটির প্রথম পছন্দ বাংলাদেশ। ঢাকার একটি মাঠেই আয়োজন সম্ভব বলেই প্রথম পছন্দ করেছে তারা। ইতোমধ্যেই না কি বিসিবিকে প্রস্তাবও দিয়েছে টি-টেন কতৃপক্ষ।এ ব্যাপারে সাজি উল মুলক বলেন, ‘আমরা খুব আগ্রহের সাথে অপেক্ষা করছি বাংলাদেশে টি-টেন আয়োজনের জন্য।
এরই মধ্যে বিসিবিকে প্রস্তাবও দেওয়া হয়েছে। আশা করছি খুব শীঘ্রই সবুজ সংকেত পাবো। বাংলাদেশের ক্রিকেটের বাজারকে কাজে লাগানোর সাথে ক্রিকেটের উন্নয়নের কাজ করতেই তারা বাংলাদেশে আয়োজন করতে ইচ্ছুক বলে জানান টি-টেন আয়োজক কমিটির চেয়ারম্যান।
তার ভাষ্যে, ‘আসলে বাংলাদেশে যে ক্রিকেটের বাজার রয়েছে সেটাকে কাজে লাগানোই আমাদের একমাত্র লক্ষ্য সেটা বলবনা, সাথে দেশটির ক্রিকেটের উন্নয়নেও ভুমিকা রাখতে চাই। আমরা অনুরোধ করছি যখন জাতীয় দলের কোন খেলা থাকবেনা তখন যেন আমাদের সুযোগ দেওয়া হয়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ:সরাসরি দেখুন Live
- চলছে পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ