ঢাকা টেস্টের আগে চরম দু:সংবাদ পেল বাংলাদেশ
শেষ টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারে বল ধরতে গিয়ে চোট পান তাসকিন। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিজের বলে ফিল্ডিং করার সময় হাতে চোট পান তাসকিন।
সেদিনই হাতে কয়েকটি সেলাই পড়ে। সেলাই খোলা হয়েছে ৩০ নভেম্বর। এর ভিত্তিতেই নির্বাচকরা তাসকিনকে ঢাকা টেস্টের দলে অন্তর্ভুক্ত করেন।
তবে সেলাই খোলা হলেও চোট পাওয়ার পর তাসকিন এখনও অনুশীলন করেননি। ঢাকা টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর। ২ ও ৩ ডিসেম্বর তাসকিন অনুশীলন করবেন দলের সাথে। বিডিক্রিকটাইমকে টিম ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে, তাসকিনের অনুশীলনই নির্ধারণ করে দেবে তার ঢাকা টেস্টের ভাগ্য।
সূত্রের ভাষায়, ‘তাসকিন চোট পাওয়ার পর আর অনুশীলন করেনি। সেলাই তো মাত্র খোলা হল। ২ তারিখ থেকে দলের সাথে অনুশীলন করবে। সেখানে বোঝা যাবে সে টেস্ট খেলার জন্য কতটা ফিট।’
তাসকিন ফিট হলে অবশ্যই তাকে নিয়েই ঢাকা টেস্ট খেলতে নামতে চাইবে টাইগাররা। চট্টগ্রাম টেস্টে তাসকিন না থাকায় খুব একটা আলো ছড়াতে পারেনি বাংলাদেশের পেস বোলিং ইউনিট। যদিও হাতের সেলাই ও ক্ষত সারিয়ে পাঁচ দিনের দীর্ঘ ব্যাপ্তির টেস্ট ম্যাচ খেলার জন্য তাসকিন পুরোপুরি ফিট হতে পারবেন কি না সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
একনজরে ঢাকা টেস্টে বাংলাদেশের স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রাহী, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম ও নাঈম শেখ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম