ঢাকা টেস্টের স্কোয়াড থেকে একজনকে বাদ দিয়ে ১৯ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি
সাইফের শরীরে টায়ফয়েডের উপসর্গ দেখা গেলে পরবর্তীতে পরীক্ষা করানো হয় তাঁর। পরীক্ষার পর টায়ফয়েডে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। আপাতত ঢাকা টেস্টের দলে না থাকলেও বিসিবির মেডিক্যাল টিমের তত্ত্বাবধায়নে থাকবেন এই ওপেনার।
অবশ্য সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খুব একটা ভালো সময় যাচ্ছে না সাইফের। চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ৩২ রান। যে কারণে ঢাকা টেস্টের একাদশে থাকবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
সাইফের ছিটকে যাওয়ায় ঢাকা টেস্টে অভিষেক হতে পারে মাহমুদুল হাসান জয়ের। এছাড়াও আলোচনায় রয়েছেন আরেক ওপেনার নাঈম শেখও। টি-টোয়েন্টি ও ওয়ানডের পর এবারই প্রথম টেস্ট দলে ডাক পেলেন নাঈম শেখ।
উল্লেখ্য, আগামী ৪ ডিসেম্বর মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের শেষ ম্যাচটি। দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে বাংলাদেশকে ৮ উইকেটে হারানোয় সিরিজে ইতোমধ্যে ১-০ তে এগিয়ে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম