টেস্টে ব্যাটসম্যানদের ভালো করার জন্য দুর্দান্ত পরামর্শ আশরাফুলের
২৫ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ! জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল মনে করেন টপ অর্ডার ব্যাটাররা রান পেলে ম্যাচে টিকে থাকা কঠিন হয়ে পড়ে দলের জন্য।
“প্রথম ইনিংসে ৪৪ রানের লিড পেয়েছিলাম। দলীয় স্কোর যদি ৩৩০-এর পরিবর্তে ৪০০ এর বেশি করতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। দুইটা ইনিংসেই আমাদের টপ অর্ডার ফেইল করেছে। এক ইনিংসে ৪৯-৪ এবং আরেক ইনিংসে ২৫-৪! এমন পরিস্থিত হলে ম্যাচে টিকে থাকা কঠিন হয়ে যায়।”
চট্টগ্রাম টেস্টে প্রাপ্তি বলতে প্রথম ইনিংসে তাইজুলের ‘সাত’ উইকেট ও লিটন দাসের সেঞ্চুরি। আশরাফুল মনে করেন বল হাতে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট পাওয়া তাইজুলই বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন। সেই সাথে দ্বিতীয় টেস্টে ওপরের সারীর ব্যাটারদের থেকে আরও দায়িত্বশীল ব্যাটিং আশা করছেন তিনি।
“তাইজুলের অসাধারণ একটা স্পেলে সাড়ে তিনদিনের মতো ম্যাচে টিকে ছিলাম। আমার মনে হয় পরের ম্যাচে যদি আমাদের দুর্বলতা নিয়ে কাজ করি এবং টপ অর্ডাররা যদি বাজেভাবে আউট না হয়ে বড় রান করতে পারে তখনই আসলে অন্যরকম বলের ম্যাচ হবে।”
প্রথম টেস্টে বাংলাদেশের ব্যাটারদের রান না পাওয়ার মূল কারণ পাকিস্তানের দুই পেসার শাহীন আফ্রিদি ও হাসান আলী। দুজনেই দুই ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন। যে কারণে বাংলাদেশের ব্যাটারদের পাকিস্তানের সেরা দুই বোলারকে উইকেট বিলিয়ে না দেওয়ার পরামর্শ দিলেন আশরাফুল।
“কারণ প্রথম টেস্ট দেখে আমার মনে হয়েছে তাঁদের দুজন পেসার- শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলী আমাদের ব্যাটারদের জন্য হুমকির বড় কারণ ছিল। তাঁদেরকে যদি দেখেশুনে খেলে উইকেট না বিলিয়ে দিই তাহলে বাকি বোলারদের সামলানো সহজ হবে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম