মাত্র ৫০ টাকায় দেখা যাবে পাকিস্তান বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে প্রকাশিত তালিকা অনুযায়ী, মোট ৫ ক্যাটাগরির টিকিট কেনার সুযোগ পাবেন ঢাকা টেস্টের দর্শকরা। সবচেয়ে কম মূল্যে কেনা যাবে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট, প্রতি দিনের খেলা দেখার জন্য যার একেকটি আসনের দাম ৫০ টাকা।
এছাড়া সাউদার্ন ও নর্দার্ন স্ট্যান্ড ১০০ টাকা, ক্লাব হাউজ ২০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের প্রতিটি টিকিট ৫০০ টাকা মূল্যে কেনা যাবে।
আগামী শনিবার (৪ ডিসেম্বর) থেকে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের অন্তর্গত ম্যাচটি। এর আগে চট্টগ্রামে দুই দলের প্রথম ম্যাচে ৮ উইকেটের জয় পায় পাকিস্তান, যা সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রেখেছে দলটিকে।
বিসিবি জানিয়েছে, সিরিজের অন্যান্য ম্যাচের মত এই ম্যাচ দেখতেও ১৮ বছরের বেশি বয়সীদের জন্য করোনা ভ্যাকসিনের সনদ প্রদর্শন বাধ্যতামূলক। শুক্রবার (৩ ডিসেম্বর) থেকে টিকিট পাওয়া যাবে মিরপুর স্টেডিয়াম সংলগ্ন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।
একনজরে ঢাকা টেস্টের টিকিটের মূল্য তালিকা
গ্র্যান্ড স্ট্যান্ড – ৫০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড – ৩০০ টাকা
ক্লাব হাউজ – ২০০ টাকা
সাউদার্ন/নর্দার্ন স্ট্যান্ড – ১০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড – ৫০ টাকা
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ:সরাসরি দেখুন Live
- চলছে পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ