সব সেরাদের পিছনে ফেলে অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড গড়লেন রোনালদো
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রোনলদোর ধার যেন বেড়েই চলেছে। একের পর এক গোল করে দলকে জিতিয়ে চলেছেন। ক্লাব পাল্টেছে, পাল্টেছে কোচ তবে চিরচেনা রোনালদো রয়ে গেছেন রোনালদোই। গোলমুখে বল পেলে আর যেন রক্ষে নেই কারো।
ক্যারিয়ার গোলের হিসেবে সব সেরাদের বেশ আগেই পেছনে ফেলেন রোনালদো। পেলের হিসেবে তার ৭৬৭ গোল পর্তুগাল অধিনায়ক ছাপিয়ে যান গত মার্চে। এরপর পেছনে ফেলেন ব্রাজিলের আরেক বিশ্বকাপ জয়ী তারকা রোমারিওর ৭৭২ গোলকে।
রোনালদোর ৮০১ গোলের মধ্যে সর্বোচ্চ ৪৫০টি গোল করেছেন রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে। এরপর ১৩০ গোল এসেছে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে। পর্তুগালের হয়ে ১১৫টি, জুভেন্টাসের হয়ে করেছেন ১০১টি গোল আর স্পোর্টিং লিসবনের হয়ে রোনালদোর গোল সংখ্যা ৫টি।
ইতিহাস তো আগেই গড়েছেন। এবার নতুন এক চূড়ায় ক্রিস্টিয়ানো। তবে আগের প্রজন্মের ফুটবলে ও ছোট ছোট লিগগুলোর পরিসংখ্যান নিয়ে সুনিশ্চিত হওয়াটা কঠিন। তবে আনঅফিসিয়াল পরিসংখ্যানবিদদের সংগঠন ‘আরএসএসএসএফ'’ এর হিসাব অনুযায়ী, সাবেক অস্ট্রিয়া ও তৎকালীন চেকোস্লোভাকিয়ার স্ট্রাইকার জোসেফ বিকান কমপক্ষে ৮০৫ গোল নিয়ে আছেন তালিকায় সবার ওপরে।
তবে এই তালিকাতেও সবার ওপরে উঠতে রোনালদোর আর প্রয়োজন মাত্র ৪টি গোল।গত সেপ্টেম্বরে দ্বিতীয় মেয়াদে ইউনাইটেডে ফেরার পর থেকে এই নিয়ে লিগে তার গোল হলো ৬টি। সব প্রতিযোগিতা মিলিয়ে সংখ্যাটা ১২। ক্যারিয়ার গোল বেড়ে হলো ৮০১, এক হাজার ৯৭ ম্যাচে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল