সাইফের পরিবর্তে একাদশে অভিষেক হতে পারে এক তারকা ক্রিকেটার
শেষ পর্যন্ত অসুস্থতার কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে পড়েছেন সাইফ হাসান। তাই পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের বাংলাদেশের ওপেনিং জুটিতে আসছে পরিবর্তন একপ্রকার নিশ্চিত। তবে তার পরিবর্তে খেলবেন কে? প্রথমবারের মতো বাংলাদেশ টেস্ট দলে সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান জয় এবং নাঈম শেখ।
তবে বর্তমান প্রথম শ্রেণীর ক্রিকেট পারফরম্যান্স বিবেচনায় নাঈম শেখের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছেন মাহমুদুল হাসান জয়। সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগের চমৎকার ব্যাটিং করেছেন তিনি। অন্যদিকে দীর্ঘদিন ধরে প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেননি মোহাম্মদ নাঈম শেখ।
তাইতো পাকিস্তানের বিপক্ষে অভিষেক হতে পারে মাহমুদুল হাসান জয়ের। এমনই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় বাবুল বলেছেন, “চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসেই টপ অর্ডার ব্যর্থ হয়েছে”।
“আমরা ভালো করতে পারিনি। তবে এখান থেকে আমাদের ওপেনাররা অনেক কিছু শিখতে পেরেছে। কীভাবে খেলা যায়, বুঝতে পেরেছে। ওরা অনেক দিন পর টেস্ট খেলছে। মিরপুর টেস্টে কারা ওপেন করবে জানি না। সাদমান প্রথম পছন্দ। অন্যদের মধ্যে জয় (মাহমুদুল) এসেছে নতুন। জাতীয় লিগে খুব ভালো ব্যাটিং করেছে। তার হয়তো একটা সুযোগ আসবে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম