টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতকে আউট করার বুদ্ধি আমি বলে দিয়েছিলাম: রমিজ
বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচটিতে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের পর অধিনায়ক বিরাট কোহলিকেও সাজঘরে পাঠান শাহিন। এর মধ্যে রোহিতকে রীতিমতো নাস্তানাবুদই করেছিলেন এ তরুণ বাঁহাতি পেসার।
আর রোহিতকে আউট করার কৌশল পাকিস্তান দলকে বলে দিয়েছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান বোর্ড সভাপতি রমিজ রাজা। বিশ্বকাপ খেলতে বাবর আজমরা দেশ ছাড়ার আগেই রমিজ এটি বলেছিলেন।
বিবিসি পডকাস্টে পিসিবি চেয়ারম্যান বলেছেন, 'বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে প্রধান নির্বাচককে নিয়ে আমার কাছে এসেছিল বাবর আজম। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, ভারতের বিপক্ষে দলের পরিকল্পনা কী?'
'বাবর তখন উত্তর দিলো, আমাদের একটা পরিকল্পনা আছে এবং আমরা ক্রিকভিজ (ক্রিকেটীয় ডাটা এনালিস্ট) ব্যবহার করি, সেই অনুযায়ী তথ্য পেয়ে থাকি।'
'এটি শোনার পর আমি বললাম, বুঝতে পেরেছি। তবে ভারতও নিশ্চয়ই ক্রিকভিজ ব্যবহার করবে এবং তোমাদের বিপক্ষে নির্ধারিত পরিকল্পনা করেই এগুবে। তাই এটি আমাদের জন্য কোনো কাজেরই না।'
এসময় রোহিতকে আউট করার পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, 'আমি তোমাকে (বাবর) বলতে পারি রোহিতকে কীভাবে আউট করতে হবে। শর্ট লেগ এবং থার্ডম্যানে ফিল্ডার রেখে শাহিনকে দ্রুতগতির ইনসুইং ইয়র্কার করতে বলবে। সিঙ্গেল আটকে রেখে তাকে স্ট্রাইকে রাখবে। এভাবেই আউট করতে পারবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল