এক সাথে জোড়া লজ্জার রেকর্ডে নাম লেখালেন কোহলি
ভারতের অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়ে ফেলেছেন কোহলি। চলতি বছর টেস্ট ক্রিকেটে এটি কোহলির চার নম্বর ‘ডাক’।
যদিও এই রেকর্ডে কোহলির ভাগীদার আছেন আরও তিন জন। ১৯৭৬ সালে বিষেন সিং বেদি, ১৯৮৩ সালে কপিল দেব ও ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনি চার বার করে শুন্য রান করেন।
এদিকে টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়ক হিসেবে ঘরে ও ঘরের বাইরে সবচেয়ে বেশি শুন্য রানে আউট হওয়ার রেকর্ডও কোহলির দখলে। চলতি বছরে আগস্টে তিনি ধোনিকে (৮) ছাড়িয়ে যান। অধিনায়ক হিসেবে টেস্টে তিনি মোট শুন্য রানে ফিরেছেন ১০ বার।
এছাড়াও আরেকটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডও গড়েছেন কোহলি। দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ছয় বার শূন্য রানে ফিরে গেছেন তিনি। এর আগে দেশকে নেতৃত্ব দিয়ে পাঁচ বার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছিলেন মনসুর আলি খান পতৌদি। এছাড়া তিনবার করে ফিরে যান কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল