একই সাথে বিপিএল ও পিএসএল
বিপিএলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি সময়সীমা বেঁধে রেখেছে। শুক্রবার (৩ ডিসেম্বর) প্রকাশ করা হয় পিএসএলের সূচি। সেই সূচি অনুযায়ী, পিএসএলের এবারের আসর শুরু ২৭ জানুয়ারি, যা শেষ হবে ২৭ ফেব্রুয়ারি।
অতীত রেকর্ড বলছে, বিপিএলে বিদেশি ক্রিকেটারদের বড় অংশ পাকিস্তানের। একই সময়ে পিএসএল থাকায় মানসম্পন্ন পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএলে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়া অন্যান্য দেশের জনপ্রিয় বিদেশি ক্রিকেটাররা বিপিএলের বদলে পিএসএলকে বেছে নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
পিএসএল কর্তৃপক্ষ ইতোমধ্যে প্লেয়ার্স ড্রাফটের তারিখ ঘোষণা করেছে। দলগুলোর মধ্যে চলছে তোড়জোড়। অন্যদিকে বিসিবি এখনও বিপিএলের এবারের আসরের ফ্র্যাঞ্চাইজি খুঁজছে। পেশাদারিত্বের দৌড়ে পিছিয়ে থাকার কারণে বিদেশি ক্রিকেটারদের আগ্রহের দিক থেকেও পিছিয়ে থাকতে পারে বিপিএল।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর। আসরের সবগুলো ম্যাচ পাকিস্তানেই অনুষ্ঠিত হবে। প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে করাচিতে। ফাইনালসহ দ্বিতীয় লেগের ম্যাচগুলোর ভেন্যু লাহোর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল