দুই ওপেনারের বিদায়, স্বস্তি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
তাইজুলের ঘূর্ণিতে মধ্যাহ্ন বিরতির আগেই উদ্বোধনী দুই ব্যাটারকে হারিয়ে ফেলেছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৭৬ রান। দুই ওপেনারই হয়েছেন বোল্ড।
সংক্ষিপ্ত স্কোর
৭৬/২ (৩১ ওভার) (বাবর আজম ৮*, আজহার ৬*)
সফরের শেষ ম্যাচে এসে টস জিতেছে পাকিস্তান। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক বাবর আজম। প্রথম ম্যাচের মতো এবারও দেখেশুনে ভালো শুরু করেন দুই ওপেনার আবিদ ও শফিক।
তবে বেশ কয়েকটি ডেলিভারিতে ওপেনারদের মনে ভয়ের জন্ম দেন এবাদত হোসেন। কিন্তু সেগুলোতে উইকেট আসেনি। বরং সিরিজে টানা তৃতীয় ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়ে ফেলে পাকিস্তানের দুই ওপেনার।
উইকেটের সম্ভাবনা জেগেছিল সাকিবের করা ১৬তম ওভারেও। টার্ন করে বাইরে বেরিয়ে যাবে ভেবেছিলেন পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিক। কিন্তু নিখুঁত আর্মার সোজা ঢুকে যায় ভেতরে, আঘাত হানে শফিকের প্যাডে। কিন্তু সাকিবের জোরালো আবেদনে আম্পায়ার সাড়া দেননি।
অধিনায়ক মুমিনুল হককে রাজি করাতে এক সেকেন্ডও লাগেনি সাকিবের, সঙ্গে সঙ্গে নিয়ে নেন রিভিউ। থার্ড আম্পায়ারের রিপ্লে'তে দেখা যায় একদম অফস্ট্যাম্প ঘেঁষে চলে যাচ্ছে বলটি। ফলে অল্পের জন্য বেঁচে যান ডানহাতি শফিক।
কিন্তু বাঁচতে পারেননি তাইজুলের করা ১৯তম ওভারে। তাইজুলের বলে পুরোপুরি বোকা বনে গিয়ে বোল্ড হয়ে গেছেন আগের ম্যাচে জোড়া ফিফটি করা শফিক। তিনি করেন ৫০ বল থেকে ২৫ রান। তার বিদায়ে উদ্বোধনী জুটি ভাঙে ৫৯ রানে।
এরপর বেশিক্ষণ থাকা হয়নি আবিদেরও। ইনিংসের ২৫তম ওভারে তাইজুলের বলে কাট শট খেলতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে বল আঘাত হানে স্ট্যাম্পে। ফলে ৩৯ রানেই থেমে যায় দুর্দান্ত ফর্মে থাকা আবিদের ইনিংস। তৃতীয় উইকেট জুটিতে খেলছেন অভিজ্ঞ ব্যাটার আবিদ আলি ও অধিনায়ক বাবর আজম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ:সরাসরি দেখুন Live
- চলছে পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ