টিভি অ্যাম্পিয়ারের বিতর্কিত সিদ্ধান্ত উইকেট হাত ছাড়া বাংলাদেশের
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেন উদ্বোধনী ব্যাটসম্যান আবেদ আলী এবং আব্দুল্লাহ শফিক। তবে তাইজুল ইসলামের স্পিন ভেলকিতে এই দুই ব্যাটসম্যান আউট হলেও আম্পিয়ারের বিতর্কিত সিদ্ধান্তের কারণে আউট থেকে বেঁচে গেছেন আজহার আলী।
তাইজুলের ইসলামের ফুলার লেংথের বলে ফ্রন্টফুট ডিফেন্সিভ স্ট্রোক খেলতে গিয়েছিলেন আজহার আলী। কিন্তু বলটি ঘুরে ব্যাট ছুঁইছুঁই করে চলে যায় উইকেটকিপার লিটন দাসের হাতে। কট বিহাইন্ডের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। বাংলাদেশ নেয় ইনিংসে তাদের দ্বিতীয় রিভিউ।
রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটের কাছে থাকা অবস্থায় যে আওয়াজ শোনা গিয়েছে, সেটি মাটিতে ব্যাট লাগার শব্দের চেয়েও ছিল বেশি। তাছাড়া সে সময় কয়েকটি স্পাইকও দেখা গিয়েছিল। তবে স্পাইকের সংখ্যাও খুবই কম থাকলেও কয়েকটি স্পাইকের উপস্থিতিতে পরিষ্কার হয়নি আদৌ বল ব্যাট ছুঁয়েছিল কি না।
তবে দৃশ্যমান স্পাইকের কারণে, আজহার আলীর সাজঘরেই ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু থার্ড আম্পায়ার দিলেন নট আউটের সিদ্ধান্ত। এই বিতর্কিত সিদ্ধান্তের সাথে অনেকটাই মিলে যায় গতকাল মুম্বাই টেস্টে ভিরাট কোহলির আউট নিয়ে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তটি। সেখানেও বল কোহলির ব্যাট ছুঁয়েছিল কি না তা পরিষ্কার হয়নি।
অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত ছিল আউট। বেনিফিট অব ডাউট ব্যাটারের পক্ষে যাওয়ার রীতি থাকলেও তখন অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখা হয়। আর আজও সেরকমই ঘটলো। আলট্রা এজে স্পাইকের উপস্থিতি কম থাকায় অন ফিল্ড আম্পায়ারের নট আউটের সিদ্ধান্তই থেকে গেল বহাল। বিতর্কিত সিদ্ধান্তে বেঁচে গেলেন আজহার আলী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল