রফিকের অভিযোগে বরখাস্ত পুরো কোচিং প্যানেল
তবে সকল অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। বেশিরভাগই রয়েছে প্রক্রিয়াধীন। এরই মাঝে নিজেদের পুরো কোচিং স্টাফকে বরখাস্ত করেছে ইয়র্কশায়ার ক্রিকেট কাউন্টি ক্লাব। রফিকের অভিযোগের ভিত্তিতে কোচিং প্যানেল ছাড়াও ম্যানেজম্যান্টেরও বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেছেন।
ইয়র্কশায়ারের হয়ে প্রথম দফায় ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত এবং পরে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত খেলেছেন রফিক। ২০১৮ সালে শেষবার ক্লাব ছাড়ার পর বেশ কয়েকবার ক্লাবের খেলোয়াড় ও ম্যানেজম্যান্টের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ করেছেন তিনি।
পাকিস্তানি বংশোদ্ভূত রফিক ক্যারিয়ারের শুরুতে ছিলেন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। তিনি অভিযোগ করেছেন, ইয়র্কশায়ারে যখন খেলতেন তখন মনে হতো তিনি বাইরের কেউ। ক্লাবের খেলোয়াড়রা তাকে নিজেদের একজন ভাবতেই পারেনি।
তার অভিযোগের কারণে গত মাসে ক্লাবের চেয়ারম্যান রজার হাটন পদত্যাগ করেছেন। শুক্রবার এক বিবৃতিতে ইয়র্কশায়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লাবের ক্রিকেট পরিচালক মার্টিন মক্সোন এবং প্রথম একাদশের কোচ অ্যান্ড্রু গ্যালও ক্লাব ছেড়ে দিয়েছেন।
শিগগিরই নতুন ক্রিকেট পরিচালক নিয়োগ দেওয়ার কথা বলেছে ইয়র্কশায়ার। এছাড়া অন্তর্বর্তীকালীন সময়ের জন্য মেডিকেল টিমও নিয়োগ দেওয়া হবে। পরবর্তী সিদ্ধান্তের বিষয়ে ঘোষণা যথাসময়ে দেওয়া হবে বলে জানিয়েছে ক্লাবটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল