হটাৎ করে অবিশ্বাস্য কারণে বন্ধ তৃতীয় সেশনের খেলা
শনিবার মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাবর আজম। ব্যাটিং করতে নেমে বাংলাদেশের বোলারদের ভালোই সামাল দেন আবিদ-শফিক। প্রথম ১৫ ওভারে স্বাগতিক বোলারদের বড় কোনো সুযোগই দেননি তারা।
প্রথম ঘন্টা পাকিস্তানের পক্ষে গেলেও দ্বিতীয় ঘন্টার শুরুতে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তাইজুল। ২৫ রান শফিককে বোল্ড করেন তিনি। ব্যাট-প্যাডের মাঝে থাকা ফাঁকা দিয়ে বল সোজা স্টাম্পে গিয়ে আঘাত করে এই ব্যাটসম্যানের।
সঙ্গী হারিয়ে আবিদও ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। তাইজুলকে কাট করতে গিয়ে বোল্ড হন এই ওপেনার। ৩৯ রান আসে তার ব্যাট থেকে। তবে প্রথম সেশনে আর কোন উইকেট না হারিয়ে মধ্যাহৃ বিরতিতে যায় পাকিস্তান। মধ্যাহৃ বিরতি থেকে ফিরে দারুণ ব্যাটিং করতে থাকেন বাবর আজম এবং আজহার আলী।
দিনের দ্বিতীয় সেশনে দাপট দেখিয়েছেন পাকিস্তানের এই দুই ব্যাটার। এই সেশনে ২৬ ওভারে ৮৩ রান তুলেছে পাকিস্তান। বিরতিতে যাওয়ার আগে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন বাবর। এদিকে ৩৬ রানে অপরাজিত রয়েছেন আজহার। তাতে হতাশার এক সেশন পার করলো বাংলাদেশ।
তৃতীয় সেশনে খেলার জন্য মাঠে এলেও আবারও ড্রেসিং রুমে ফিরতে হয় দুই দলের ক্রিকেটারদের। মূলত আলোকস্বল্পতার কারণে আপাতত বন্ধ তৃতীয় সেশনের খেলা।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান- ১৬১/২ (৫৭ ওভার) (আজহার ৩৬*, বাবর ৬০*; তাইজুল ২/৪৯)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল