ব্যাটিংয়ে নেমেই ঝড় তুললেন সৌরভ গাঙ্গুলি
ভারতীয় ক্রিকেট বোর্ডের আসন্ন বার্ষিক সাধারণ সভা (এজিএম) উপলক্ষে শুক্রবার (৩ ডিসেম্বর) কলকাতার ইডেনে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহর নেতৃত্বে দুইটি দল ১৫ ওভারের ম্যাচ খেলেছে।
সৌরভ ও জয় দুজনই নিজ নিজ দলের অধিনায়ক ছিলেন। সৌরভের দলে খেলেছেন মোহাম্মদ আজহারউদ্দিনের মতো তারকা ব্যাটার। আর জয়ের দলে খেলেছেন কোষাধ্যক্ষ অরুণ ধুমাল।
আগে ব্যাটিং করা সচিব একাদশ ১৫ ওভারে ৩ উইকেটে করে ১২৮ রান। সচিব একাদশের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করে রিটায়ার্ড নেন জয় শাহ। বল হাতে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন সৌরভ।
১২৯ রান তাড়া করতে নেমে নিজের ব্যাটিং কারিশমা দেখান সৌরভ। ২০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন প্রিন্স অব কলকাতা। জয়দেবের মতো বিসিসিআই সভাপতিও রিটায়ার্ড নেন এই ম্যাচে। শেষ পর্যন্ত সৌরভের অসাধারণ ইনিংস বিফলে যায়।
জয়ের ঘূর্ণিজাদুতে (৭ ওভারে ৫৮ রানে ৩ উইকেট) বিসিসিআই সচিব একাদশ ১ রানে জেতে। আজহারউদ্দিনকে মাত্র ২ রানে লেগবিফোরের ফাঁদে ফেলেন জয়। তার বাকি দুই শিকার গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সুরজ লোতলিকার এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বর্তমান সভাপতি অভিষেক ডালমিয়া।
প্রেসিডেন্ট একাদশ ১ রানে ম্যাচ হেরেছে ঠিকই। তবে সবার মধ্যমণি ছিলেন সৌরভ। স্কয়ার কাট, কাভার ড্রাইভ, বল উড়িয়ে গ্যালারিতে পাঠানো- প্রিন্স অফ কলকাতা দেখালেন, এখনও তিনি আগের সৌরভই আছেন।
সংক্ষিপ্ত স্কোর:বিসিসিআই সচিব একাদশ: ১২৮/৩(১৫) (জয় শাহ ৪০ (অবসর), অরুণ ধুমাল ৩৬, জয় শাহ ১০*;সৌরভ গাঙ্গুলি ১/১৯)বিসিসিআই সভাপতি একাদশ: ১২৭/৫ (১৫) (সৌরভ গাঙ্গুলি ৩৫ (অবসর), অভিষেক ডালমিয়া ১৩, মোহাম্মদ আজহারউদ্দিন ২; জয় শাহ ৩/৫৮)ফল: বিসিসিআই সচিব একাদশ ১ রানে জয়ী
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল