সোশাল মিডিয়া ক্রিকেটারদের সতর্ক হওয়ার কথা বললেন বিসিবি
সিরিজ কিংবা টুর্নামেন্ট চলাকালীন ক্রিকেটার কিংবা ক্রিকেটকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে বিস্তর আলোচনা। বিশেষ করে ফেসবুকের নানা খবর কিংবা ভুয়া খবরে অনেক ক্রিকেটারের মাথায় বাড়তি চাপ পড়ে। অনেকেই আবার মাঠের ক্রিকেট ছেড়ে বাইরের নানা কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে ওঠেন। যার প্রভাব পড়ে পারফরম্যান্সে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারের পর নানামুখী সমালোচনা গায়ে মেখে পরের ম্যাচগুলোতে চাপ নিতে দেখা গেছে ক্রিকেটারদের।তাই সোশাল মিডিয়া ব্যবহারের বিষয়টি নিয়ে ভাবছেন পাপন। বিসিবি সভাপতির বক্তব্য, ‘আমি ওই লাইনে চিন্তা করি না।
আমি বরং চিন্তা করছি কীভাবে খেলোয়াড়দের (সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে) প্রশিক্ষণ দেওয়া যায়। ওরা যেন খেলা চলাকালীন সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকে। খেলা চলাকালীন শুধু খেলায় মনোযোগী থাকে, সেটা চিন্তা করছি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতায় পুরো দলকে নিয়েই সমালোচনায় মুখর হয়ে ওঠেন বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা। সেইসব সমালোচনায় ক্রিকেটারদের বাড়তি চাপ তৈরি হয়েছে বলে মনে করেন বিসিবি সভাপতি, ‘একটা সিরিজের জন্য ওদের নিয়ে যা বলা হয় এটা কি ঠিক? অকল্পনীয়। আমার বিশ্বাসই হয় না।
এই যে বাবর আজম, বিশ্বের অন্যতম সেরা ব্যাটার, আমাদের দেশে রান করেছে? তাই বলে ওর বিরুদ্ধে এরকম লেখা হয়? কেন আমাদের খেলোয়াড়দের বেলায় এমন হয়? এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা কিন্তু মিডিয়া করে না। করে সোশাল মিডিয়া। খেলোয়াড়দের জন্য এটা বিরাট চাপ হয়ে দাঁড়াচ্ছে। এটা থেকে বের হতে হবে।’
পাপন আরও বলেছেন, ‘খেলোয়াড়দের বিরুদ্ধে বলার কোনও প্রশ্নই আসে না। যারা না বুঝে বলে সেটা এক জিনিস। কিছু লোক আছে সব জানে। তারপরও টিভিতে, টকশোতে যখন বলে, জেনেশুনে দেশের বিরুদ্ধে বলে।’
আরব আমিরাতের বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে বিসিবি প্রধান হতাশা প্রকাশ করেছেন। তার মতে, গত ৮ বছরে এমন বাজে পারফরম্যান্স দেখেননি, ‘আমি গত ৮ বছরে বাংলাদেশ দলের যত খেলা দেখেছি, এতো বাজে খেলা দেখিনি। হারা জেতা ব্যাপার না, ক্রিকেটে একটা দল হারবে একটা দল জিতবে। কিন্তু এমন বাজে পারফরম্যান্স আমি দেখিনি। নিশ্চয়ই কোনও সমস্যা আছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- কম দামে বেশি মাইলেজ, ২০২৬-এর সেরা ৫ বাইক
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’