নিউজিল্যান্ডকে বিশাল রানের টার্গেট দিল ভারত
দুই ইনিংসেই বড় স্কোর। সব মিলিয়ে ভারতের লিড দাঁড়ালো ৫৩৯ রানের। ৫৪০ রানের লক্ষ্য দিয়েই নিউজিল্যান্ডকে ছেড়ে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
ভারতীয়দের হাতে আছে স্পিন ভেলকি। সুতরাং, ৫৪০ রান তো এমনিতেই বড়, তারওপর একটা নিরাপদ স্থানে থেকেই ইনিংস ছাড়লো স্বাগতিকরা।
অন্যদিকে জিততে হলে নিউজিল্যান্ডকে রীতিমত ইতিহাস গড়তে হবে নিউজিল্যান্ডকে। কারণ, এতবড় রান তাড়া করে চতুর্থ ইনিংসে কেউ এখনও পর্যন্ত জয় পায়নি।
দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নিয়েছেন কিউই স্পিনার অ্যাজাজ প্যাটেল। প্রথম ইনিংসে ১০ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪টি। মোট ১৪ উইকেট নিয়েছেন তিনি। যদিও প্যাটেলের দুর্ভাগ্য, তার দলের ব্যাটাররা পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিউজিল্যান্ডের রাচিন রাভিন্দ্র নিয়েছেন ৩টি উইকেট।
ভারতীয় ব্যাটারদের মধ্যে মায়াঙ্ক আগরওয়াল করেন ৬২ রান। চেতেশ্বর পুজারা আউট হন ৪৭ রানে। শুভমান গিলও করেন ৪৭ রান। অধিনায়ক বিরাট কোহলি আউট হন ৩৬ রান করে। অক্ষর প্যাটেল অপরাজিত থাকেন ৪১ রান করে। ৭ উইকেট হারিয়ে ২৭৬ রান করার পরই ইনিংস ঘোষণা করে ভারত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- ইতালিতে যেতে চান? ৪ ক্যাটাগরিতে আবেদনের সুযোগ