অবিশ্বাস্য কারনে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানো নিয়েই সংশয়
রোববার দিবাগত বিকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। মুষলধারে না হলেও মাঝারি ধরনের বৃষ্টিতে রাস্তা-ঘাটে পানি জমে সয়লাব। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজও সারাদিন এভাবে টানা বৃষ্টি হতে পারে। তারওপর, ঘনকালো মেঘে ঢাকা পুরো আকাশ। যার ফলে আলোর স্বল্পতাও আছে।
সব মিলিয়ে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা আদৌ মাঠে গড়াতে পারবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
বৃষ্টি এবং আলোর স্বল্পতার কারণে প্রথম দিন তথা শনিবারও খেলা হয়েছে ৩৩ ওভার কম। ৫৭ ওভারেই খেলা শেষ হয়ে যায়। দ্বিতীয় দিন সকাল সাড়ে ৯টায় খেলা শুরুর কথা থাকলেও বারবার বৃষ্টির কারণে পিছিয়ে যায়। ১১টা ২০ মিনিটে একবার ঘোষণা দেয়া হয়েছিল খেলা শুরু হওয়ার।
কিন্তু আবার বৃষ্টি নামায় পারা যায়নি। পরে দুপুর ১২টা ৫০ মিনিটে খেলা শুরু করা গেলেও মাত্র ৩৮টি বল মাঠে গড়ায়। এরপর আবার বৃষ্টি নামলে সারাদিনের মত খেলা বন্ধ হয়ে যায়।
এরই মধ্যে অবশ্য নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেন পাকিস্তানি ব্যাটার আজহার আলি। আগেরদিন হাফ সেঞ্চুরি করেছিলেন বাবর আজম। বৃষ্টির আগে ৫২ রানে আজহার এবং ৭১ রান নিয়ে ব্যাট করছিলেন বাবর আজম। পাকিস্তানের রান ২ উইকেট হারিয়ে ১৮৮।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- ইতালিতে যেতে চান? ৪ ক্যাটাগরিতে আবেদনের সুযোগ