সবাইকে হতবাক করে ডমিঙ্গোকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিলো বিসিবি
ঘরের মাঠে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সিরিজে সফলতা পেলেও ডমিঙ্গোর অধীনে বিশ্বকাপে ব্যর্থ ছিল দল। তবে ঘরের মাঠে ওই দুই সিরিজের কারণেই যে ডমিঙ্গোর সাথে চুক্তির মেয়াদ বেড়েছে সেটাও স্পষ্ট করে দিয়েছেন পাপন।
বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘’বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে রাসেল ডমিঙ্গো আমাদের কাছে লেখে যে, ও খুব ভালো একটা প্রস্তাব পেয়েছে। ও জানতে চাচ্ছিল, আমরা তার চুক্তি বাড়াব কী না। যদি না বাড়াই, তাহলে ঝুঁকির মধ্যে ও থাকবে না। তখন আমরা অনেক খোঁজাখুজি করেছিলাম। পরে দেখলাম এই সময়ের মধ্যে কোনো কোচ পাব না। যদিও পাই, ঠিক বিশ্বকাপের আগে নতুন কোচ আনা নিয়েও দ্বিধা-দ্বন্দে ছিলাম। বেশিরভাগ কোচ যাদের দেখছিলাম তারা আগামী বিশ্বকাপ পর্যন্ত বুকড। সে সমস্ত কথা মাথায় নিয়ে বোর্ড চিন্তা করেছে যে, তাকে এক্সটেনশন দিয়ে দেওয়া হোক।‘’
শুধু দলীয় পারফরম্যান্সই নয় ডমিঙ্গোকে সমালোচনায় পড়তে হয়েছে সিনিয়র ক্রিকেটারদের সাথে তার দূরত্বও স্পষ্ট হবার কারণেও। যা চোখে পড়েছে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনেরও। সবকিছু মিলিয়ে আগামী জানুয়ারিতেই সিদ্ধান্ত নিবে বোর্ড এমনটাও জানিয়েছেন বিসিবি বস।
তিনি যোগ করেন, ‘’কোচের সঙ্গে দূরত্ব, মনোমালিন্য এসব আপনারা (সংবাদকর্মীরা) যেমন বলছেন, আমিও তেমন শুনি। কিন্তু আসল জায়গা (ক্রিকেটাররা) থেকে বলতে হবে তো! আসল জায়গা থেকে যদি না বলে, তাহলে লাভটা কী! শোনা যাচ্ছে অনেক কিছুই। কিন্তু শেকড়ে যেতে না পারলে সমস্যার সমাধান হবে না।‘’
‘’সেজন্য বলছি, অধৈর্য হওয়ার কিছু নেই। আমরা ঠিক করেছি, জানুয়ারিতে সিদ্ধান্ত নেব। আমাদের এই মাসটাও হাতে সময় আছে। এই একটু সময় সহ্য করতে হবে আপনাদের। ইনশাল্লাহ, এই মাসের মধ্যে আপনাদের আমরা জানাতে পারব এবং যা যা সিদ্ধান্ত নেওয়া দরকার, যেখানে যেটা দরকার, আমরা অবশ্যই নেব।‘’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ:সরাসরি দেখুন Live
- চলছে পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ