মুত্তিয়া মুরালিধরনের ৮০০ উইকেটের রেকর্ড ভাঙ্গতে পারে যে ক্রিকেটার জানিয়েছেন নিজেই
২০২১ সালে প্রথম বোলার হিসেবে টেস্টে ৫০তম উইকেট শিকার করেছেন অশ্বিন। ভারতের এই স্পিনার টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত নিয়েছেন ৪২৭টি উইকেট। ভারতের ইতিহাসে অনিল কুম্বলে (৬১৯) ও কপিল দেবের (৪৩৪) পর সবচেয়ে বেশি উইকেট তার।
বয়স ৩৫ চলছে অশ্বিনের। ভারতের মতো অসংখ্য প্রতিভাবান স্পিনারদের দেশে এই মুহূর্তে ফিট থেকে নিয়মিত টেস্ট খেলাটাই চ্যালেঞ্জিং হবে তার জন্যে। যদিও বাঙ্গার মনে করেন, কেবল ফিট থাকতে পারলেই মুরালিধরনের মাইলফলক টপকাতে পারবেন অশ্বিন।
তিনি বলেন, 'লম্বা সময় ধরে যদি ফিট থাকে তাহলে মুরালিধরনের রেকর্ডকে সে (অশ্বিন) চ্যালেঞ্জ জানাতে পারে। কেননা মুরালিধরন নিজেই বলেছে, যদি কেউ এই রেকর্ড ভাঙতে পারে তাহলে সে হবে রবিচন্দ্রন অশ্বিন।'
সে যেভাবে লম্বা স্পেল ধরে বোলিং করে, তা আমরা বর্তমান সময়ে কমই দেখতে পাই। টেস্টে যখন সে বোলিং করে তখন সে অফস্পিনে জোর দেয়। আমার মনে হয় সে মুরালির মাইলস্টোন অতিক্রম করতে পারবে। এমনকি সে কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটেও দারুণভাবে ফিরে এসেছে।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন অশ্বিন। নিউজিল্যান্ড সিরিজে দুই টেস্ট মিলিয়ে ১৪ উইকেট নিয়েছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ সেরার পুরস্কারও লুফে নিয়েছেন অশ্বিন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- ইতালিতে যেতে চান? ৪ ক্যাটাগরিতে আবেদনের সুযোগ