এবারের বিপিএলে অংশ নিতে আগ্রহী ৮ ফ্র্যাঞ্চাইজি
সোমবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমকে পাপন বলেন, 'বিপিএলে প্রথম যে জিনিস হয়েছে যে এবারের আসরে আটটা ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে, আমাকে আজকে যেটা জানানো হলো। মানে, আটটা ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে এখন আমরা দেখব, তাদের সম্পর্কে জানব। দিস ইজ নাম্বার ওয়ান মানে এখনো ফাইনাল হয়নি।'
ফ্র্যাঞ্চাইজি ছাড়াও বিপিএলের এবারের আসরে প্লেয়ার্স ড্রাফট থাকবে কিনা এখনো চূড়ান্ত করেনি বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল। প্লেয়ার ড্রাফট হলে দেশি ক্রিকেটাররা যেন ন্যায্য মূল্য পায় সেই ব্যাপারেও নজর রাখবেন পাপন।
তিনি আরও বলেন, 'প্রথমে যখন আমি বিপিএল নিয়ে কথা বলি তখনই আমি প্রশ্নটা করেছিলাম, যে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে আমাদের খেলোয়াড়দের বিশেষ করে ড্রাফটে যারা আছে তাদের পার্থক্যটা খুব বেশি না হয়। আমাদের প্লেয়াররা যেন তাদের প্রাপ্যটাই পায়।
সবকিছু ঠিকঠাক মতো এগিয়ে যেতে থাকলে ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে আয়োজন করা হবে এবারের বিপিএল। একইসময়ে অন্যান্য দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ চলার কারণে অন্যান্য আসরের তুলনায় বিদেশি ক্রিকেটার কম দেখা যেতে পারে এবারের বিপিএলে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- ইতালিতে যেতে চান? ৪ ক্যাটাগরিতে আবেদনের সুযোগ