চমক দিয়ে ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়কের নাম ঘোষণা
পরিসংখ্যানের হিসেবেও টেস্টে অনেকটা দিন ভারতের সেরা অধিনায়ক ছিলেন সৌরভ (৪২.৮৫ শতাংশ জয়, কমপক্ষে ১০ টেস্টে দলকে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে)। তারপর সেই জায়গায় বসেন মহেন্দ্র সিং ধোনি (৪৫ শতাংশ)।
তবে এই দুই কিংবদন্তিকে ছাড়িয়ে এখন চূড়ায় বিরাট কোহলি। পরিসংখ্যান বলছে, ভারতকে এখন পর্যন্ত ৬৬ টেস্টে নেতৃত্ব দিয়ে ৩৯টিতেই জিতিয়েছেন কোহলি, হার ১৬টি। ড্র হয়েছে ১১ ম্যাচ।
সদ্য সমাপ্ত টেস্ট সিরিজেও নিউজিল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারীদের হটিয়ে ফিরে পেয়েছে শীর্ষস্থানও।
এই ম্যাচের পর ইরফান পাঠান এক টুইটবার্তায় রীতিমত প্রশংসায় ভাসিয়েছেন কোহলিকে। তার নেতৃত্বগুণে মুগ্ধতার কথা জানিয়ে পরিসংখ্যানও সবাইকে মনে করিয়ে দিয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার।
টুইটে ইরফান লিখেছেন, ‘আমি আগেও বলেছি, আবারও বলছি- কোহলি ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক। ৫৯.০৯ শতাংশ জয় নিয়ে তিনিই সবার ওপরে, দ্বিতীয় স্থানে থাকা (অধিনায়কের) জয় শতকরা ৪৫ ভাগ।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- ইতালিতে যেতে চান? ৪ ক্যাটাগরিতে আবেদনের সুযোগ