বিপিএলে দেশি বিদেশি ক্রিকেটারদের মধ্যে বেতন বৈষম্য কমানো হবেঃ পাপন
এবার ফের আয়োজিত হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিপিএল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ইতোমধ্যেই ৮টি ফ্র্যাঞ্চাইজি বিপিএলের দল পেতে আগ্রহ দেখিয়েছে। এবারের বিপিএলে বিদেশি ক্রিকেটারদের সাথে দেশী ক্রিকেটারদের টাকার বৈষম্য কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন তিনি।
গতকাল রবিবার বিপিএলের জন্য ‘এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট’ জমা দেওয়ার সময় শেষ হয়ে গেছে। এখন চলছে যাচাই বাছাইয়ের কাজ। আজ রাজধানীর একটি হোটেলে নারী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাতে গিয়ে বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেন, ‘এবারের আসরে ৮টি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে। আজকে যা জানলাম, ৮টি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছে। এখন আমরা দেখব, ওদের সম্পর্কে জানব, দেখে আমরা একটা সিদ্ধান্তে আসব। ফাইনাল হয়নি এখনও।’
আগামী আসরে বিদেশি ও দেশি ক্রিকেটারদের বেতন বৈষম্য হ্রাস করা হবে জানিয়ে নাজমুল হাসান আরও বলেন, ‘বিপিএল নিয়ে যখন প্রথম কথা হয়, আমি নিজে থেকেই প্রসঙ্গটি উত্থাপন করেছিলাম যে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে আমাদের ক্রিকেটারদের, বিশেষ করে ড্রাফটে যারা আছে, এটার পার্থক্য যাতে বেশি না হয়। আমাদের ক্রিকেটাররা যেন উপযুক্ত, তাদের যা পাওয়া উচিত, তা পায়। তবে এখনও পর্যন্ত আমি দেখিনি যে আল্টিমেটলি বিস্তারিত কী হয়েছে, এটা দেখব।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন