অশ্বিনের এক টুইটেই ‘ভেরিফাইড’ হলেন এজাজ
কিন্তু এখন তো এজাজ প্যাটেল আর সাধারণ কেউ নন! ক্রিকেট ইতিহাসের মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার অনন্য সাধারণ কৃতিত্ব দেখিয়েছেন মুম্বাইয়ে জন্ম নেওয়া এজাজ। এরপর থেকে রীতিমতো সুপারস্টারই হয়ে গেছেন তিনি।
অথচ আজ বিকেল পর্যন্তও তার টুইটার প্রোফাইল ছিল অন্যান্য সাধারণ ইউজারদের মতো। যেখানে নামের পাশে ছিল না কোনো ভেরিফাইড নীল টিক চিহ্ন, অনুসারী তথা ফলোয়ারও ছিল মাত্র ছয় হাজারের আশপাশে। যা একজন আন্তর্জাতিক ক্রিকেটারের জন্য বড্ড বেমানান।
সেই এজাজের প্রোফাইলেই সন্ধ্যার পর থেকে দেখা যাচ্ছে ভেরিফাইড চিহ্ন এবং ফলোয়ারও বাড়ছে তরতর করে। এরই মধ্যে ১৪ হাজারের বেশি ফলোয়ার হয়ে গেছে তার। যা সম্ভব হয়েছে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কারণে।
সোমবার ওয়াংখেড়ে টেস্ট শেষ হওয়ার পর অশ্বিন দেখতে পান, ভেরিফাই করা নেই এজাজের টুইটার প্রোফাইল। তাই তিনি টুইটারের ভেরিফিকেশন কর্তৃপক্ষকে ট্যাগ করে এক টুইটবার্তায় লিখেন, ‘ইনিংসে দশ উইকেট পাওয়া ব্যক্তি তো নিশ্চিতভাবেই ভেরিফাইড চিহ্নের দাবিদার।’
অশ্বিনের এই টুইটের কয়েক ঘণ্টা পরই দেখা যায় ভেরিফাই করে দেওয়া হয়েছে এজাজের প্রোফাইল। শুধু টুইটার প্রোফাইল ভেরিফাই করে দেওয়াই নয়, এজাজকে নিজের জার্সিও উপহার দিয়েছেন অশ্বিন। যেখানে ভারতীয় দলের সবার অটোগ্রাফ দেওয়া রয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- ইতালিতে যেতে চান? ৪ ক্যাটাগরিতে আবেদনের সুযোগ