বিশ্ব তো দুরে থাক, নিজ দেশেরই সেরা নন রোনালদো
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন ইংল্যান্ডের মিডফিল্ডার জ্যাক উইলশায়ার। তার মতে, বর্তমানে পর্তুগালের খেলোয়াড়দের মধ্যে সেরার স্থানটি সন্দেহাতীতভাবে ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার বার্নার্দো সিলভার।
উইলশায়ার বলেছেন, ‘এখন ক্রিশ্চিয়ানো রোনালদো সেরা পর্তুগিজ? এই মুহূর্তে বার্নার্দো সিলভা সেরা। প্রিমিয়ার লিগ খেলা সেরা পর্তুগিজ খেলোয়াড় এখন বার্নার্দো সিলভা।’
তবে আর্সেনালের সাবেক মিডফিল্ডার বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন যে, পুরো ক্যারিয়ারের হিসেবে নয়; বরং বর্তমান ফর্ম বিবেচনায় শুধু রোনালদোর চেয়ে এগিয়ে বার্নার্দো সিলভা। যিনি পেপ গার্দিওলার অধীনে ম্যান সিটির অধীনে দুর্দান্ত খেলছেন।’
বার্নার্দোর প্রশংসায় উইলশায়ার আরও বলেন, ‘আমি বার্নার্দোকেই সবার ওপরে দেখছি, বিশেষ করে কার্যকরিতার দিক থেকে। যদি আগামীকাল কোনো ম্যাচ থাকে, আমি অবশ্যই বার্নার্দোকে আমার দলে নেবো। সে নিজের দায়িত্ব বোঝে এবং ঠিকঠাক তা পালন করে।’
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে রোনালদোর চেয়ে এগিয়ে বার্নার্দো সিলভা। পুরো ক্যারিয়ার বিবেচনায় আমি বলছি না যে সে (বার্নার্দো) রোনালদোর চেয়ে ভালো। রোনালদো অনেক কিছুই করে দেখিয়েছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- ইতালিতে যেতে চান? ৪ ক্যাটাগরিতে আবেদনের সুযোগ