আউট, আউট, আউট, দিনের দশম বলেই আঘাত হানলেন এবাদত
ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ে প্রায় ৮০ মিনিট পর সকাল ১০টা ৫০ মিনিটে শুরু হয়েছে আজকের খেলা। দিনের দশম বলেই আঘাত হেনেছেন এবাদত। উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠিয়ে দিয়েছেন অভিজ্ঞ ব্যাটার আজহার আলিকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৬৫ ওভারে ৩ উইকেটে ১৯৩ রান। আজহার আউট হয়েছেন ৫৬ রানে। বাবর আজম অপরাজিত রয়েছেন ৭২ রানে। নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছেন ফাওয়াদ আলম।
দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৬৩.২ ওভারে ২ উইকেটে ১৮৮ রান। তৃতীয় দিন মাঠে গড়ায়নি একটি বলও। আজ খালেদের অসমাপ্ত ওভার দিয়ে শুরু হয় চতুর্থ দিনের খেলা। ওভারের বাকি থাকা চার বলে কোনো রান দেননি খালেদ।
পরের ওভারে স্বাভাবিকভাবেই আক্রমণে আনা হয় আরেক পেসার এবাদতকে। তার ওভারের দ্বিতীয় বলে দিনের প্রথম রান নেন বাবর। পরের বলেই স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি হাঁকান আজহার।
ওভারের শেষ বলে আবার বাউন্ডারির আশায় পুল করেন পাকিস্তানের তিন নম্বর ব্যাটার। কিন্তু বল উঠে যায় আকাশে। উইকেটের পেছনে দাঁড়িয়ে সহজেই সেটি গ্লাভসবন্দী করেন লিটন। ফলে বিদায়ঘণ্টা বেজে যায় ৫৬ রান করা আজহারের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- ইতালিতে যেতে চান? ৪ ক্যাটাগরিতে আবেদনের সুযোগ