ফাইনাল: মাত্র ৫ রানে ৩ উইকেট নেই ভারতের
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভারপ্রতি খেলা হবে ৪২ ওভারের। টস হেরে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে বাংলাদেশ জড়ো করে ২৩৪ রান। দলের পক্ষে দুর্দান্ত ইনিংস খেলেন আইচ মোল্লা।
৯১ বলের মোকাবেলায় ৯৩ রান করেন তিনি, হাঁকান দশটি চার ও দুটি ছক্কা। এছাড়া মোহাম্মদ আশিকুর জামান ৫৮ বলে ৫০ ও প্রান্তিক নওরোজ নাবিল ২৫ বলে ২৮ রান করেন। ভারতের পক্ষে ধানুশ গৌদা তিনটি উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ৩ ওভারে কোনো উইকেট না হারালেও রানের দেখা পাচ্ছিল না ভারত। চতুর্থ ওভারের তৃতীয় বলে দলটি শন রজারকে হারায়, দলীয় ৪ রানে। এরপর ৫ রানে সাজঘরে ফেরেন মোহাম্মদ ফাইজ ও আরাধ্য যাদব।
এই প্রতিবেদন লেখার সময় ৬.৩ ওভার খেলা হয়েছে, তাতে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ সাকুল্যে ৫ রান। বাংলাদেশের পক্ষে জামান দুটি ও তানজিম হাসান সাকিব একটি উইকেট পেয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
টস : ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ২৩৪/১০ (৪১.৪ ওভার)
আইচ ৯৩, জামান ৫০, নাবিল ২৮, ইফতেখার ১৭
ধানুশ ৬২/৩, রবি ২৭/২, শাশ্বত ২৭/২
ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল : ৫/৩ (৬.৩ ওভার)
ফাইজ ২, রোজার ২
জামান ৪/২, সাকিব ২/১
জয়ের জন্য ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের প্রয়োজন ২৩৫ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম