বাংলাদেশ সিরিজে অধিনায়ক ছাড়াই খেলবে নিউজিল্যান্ড
তবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে থাকছেন না নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। ইনজুরির কারণে বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে পড়েছেন নিউজিল্যান্ডের সর্বকালের সেরা ক্রিকেটার। দীর্ঘদিন ধরেই কনুইয়ের চোটে ভূগছেন উইলিয়ামসন।
সর্বশেষে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে ফিরে আবার চোটে পড়েন কেন উইলিয়ামসন। খেলতে পারেননি মুম্বাই টেস্ট থেকে। আজ মঙ্গলবার নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড জানান, এবার তাকে লম্বা সময়ই মাঠের বাইরে থাকতে হবে।
এসময় তিনি বলেন, “আমি প্রথম থেকেই বলে আসছি, এটা লম্বা সময় ধরে ভোগাবে। গতবার…৮ কিংবা ৯ সপ্তাহের মতো বাইরে ছিল। আমার মনে হচ্ছে, এবারও তেমনই সময় লাগবে। কেন উইলিয়ামসন নিজেই পরিস্থিতি কঠিন করে তুলছে”।
“আমাকে ভুল বুঝবেন না। নিউজিল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটের পাশাপাশি সে কোনো ফরম্যাটই মিস করতে চায় না। তার সেরে ওঠা নিয়ে আমরা কোনো সময়সীমা বেঁধে দিতে চাচ্ছি না। এটা সম্পূর্ণ নির্ভর করে কনুই কতটা চাপ পড়ছে তার ওপর”। এর আগে গত মার্চে বাংলাদেশের সর্বশেষ নিউজিল্যান্ড সফরেও কনুইয়ের চোটে খেলতে পারেননি উইলিয়ামসন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ