লজ্জাজনক ভাবে তিনদিনে ম্যাচ হেরে সরাসরি যে বিষয়টাকে দুষলেন অধিনায়ক মুমিনুল
প্রথম দিনে আলোকস্বল্পতার কারনে ম্যাচের পুরো সময় খেলা মাঠে না গড়ানোর সাথে দ্বিতীয় দিনে খানিক সময় মাঠে গড়ানোর পর তৃতীয় দিন চলে যায় বৃষ্টির দখলে। পাকিস্তান প্রথম ইনিংসে ৩০০ রান করে চতুর্থ দিন ইনিংস ঘোষণা করলে সেখানেই বিপদে পড়ে বাংলাদেশ।
মাত্র ৭৬ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশ দল পঞ্চম দিনে খেলতে নেমে স্কোরবোর্ডে মাত্র ১১ রান যোগ করতেই সবকয়টি উইকেট হারিয়ে ফলোঅনে পড়ে। দ্বিতীয় ইনিংসে এসে বিপর্যয় এড়ানোর সুযোগ থাকলেও সেখানে ব্যর্থ টাইগার ব্যাটাররা। টপ অর্ডারের চার ব্যাটার নিজেদের রান দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে ব্যর্থ হলে মিডল অর্ডারে লিটন দাস ও মুশফিকুর রহিম কিছু সময় দলের হাল ধরেছিলেন। ৪৮ রানে মুশফিক সাজঘরে ফিরে গেলে লিটন টিকে ছিলেন সাকিবের সাথে।
৪৫ রান করা লিটন সাজঘরে ফিরে যাবার পর অবশ্য সাকিব একা ম্যাচ বাঁচাতে পারেননি। ৬৩ রান করে সাজিদ খানের শিকারে পরিণত হয়ে সাকিব মাঠ ছাড়লে দিনের মাত্র ৫.২ ওভার খেলা বাকি থাকতেই ২০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে টাইগাররা ম্যাচ হারে ইনিংস ও ৮ রানের ব্যবধানে।
এদিকে ম্যাচ হারের পর এর কারণ ব্যাখ্যা করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক। টপ অর্ডারের ব্যর্থ তার কারণেই ম্যাচ হাতছাড়া হয়েছে বলে মনে করেন মুমিনুল।
তার ভাষ্য, ‘’আজকে আমাদের প্রথম ইনিংসে ভালো করার সুযোগ ছিল। লিটন, মুশফিক এবং সাকিবের কাছ থেকে আমরা আশাব্যঞ্জক পারফরম্যান্স পেয়েছি। কিন্তু শেষ পর্যন্ত হয়নি। আপনি প্রথম দিকে ২-৩ উইকেট হারিয়ে খেললে খেলায় ফিরা কিছুটা কঠিন হয়ে যাবে। ১, ২, ৩, এবং ৪ নম্বর ব্যাটিং নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। লিটন চট্টগ্রামে খুব ভালো করেছে, এখানেও। আশা করি এই ধারাবাহিকতা সে ধরে রাখতে পারবে।‘’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ