কোহলীকে বাদ দেয়ার বিষয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন বোর্ড সভাপতি সৌরভ
সাদা বলের দু’টি ফরম্যাটে দু’জন আলাদা অধিনায়কের পক্ষে ছিলেন না নির্বাচকরা। তাই কোহলীকে একদিনের ক্রিকেটেও অধিনায়ক রাখা হয়নি। বোর্ডও তাতে আপত্তি করেনি।
সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, “এই সিদ্ধান্ত বোর্ড এবং নির্বাচকদের তরফে যৌথ ভাবে নেওয়া হয়েছে। বোর্ড এর আগে কোহলীকে অনুরোধ করেছিল টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে না সরতে। কোহলী রাজি নয়। এরপরেই নির্বাচকরা সিদ্ধান্ত নেন, দু’টি সাদা বলের ফরম্যাটে দু’জন আলাদা অধিনায়ক রাখার অর্থ নেই। তাই ঠিক করা হয় কোহলীকে টেস্ট অধিনায়ক রাখা হবে এবং সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেবে রোহিত। আমি নিজে সভাপতি হিসেবে ব্যক্তিগত ভাবে কোহলীর সঙ্গে কথা বলেছি। নির্বাচক কমিটির চেয়ারম্যানও ওর সঙ্গে কথা বলেছেন।”
একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অবদানের জন্য কোহলীকে ধন্যবাদ জানিয়েছেন সৌরভ। একইসঙ্গে স্পষ্ট করে দিয়েছেন, সাদা বলের ক্রিকেটে রোহিতের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রয়েছে তাঁদের। বোর্ড সভাপতির কথায়, “রোহিত শর্মার নেতৃত্ব দেওয়ার ক্ষমতার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। বিরাট টেস্ট অধিনায়ক হিসেবে থাকছে। বোর্ডে আমরা যারা রয়েছি, তারা এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে ভারতীয় ক্রিকেটে সঠিক হাতেই রয়েছে। সাদা বলের ক্রিকেটে অবদানের জন্য বিরাটকে অনেক ধন্যবাদ।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ