দুই পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম টেস্টে জন্য বাংলাদেশের একাদশ ঘোষণা
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা মাঠে নামবে আগামী ১ জানুয়ারি। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। সিরিজের মূল পর্বের প্রথম ম্যাচে কেমন হতে যাচ্ছে টাইগারদের একাদশ তা এবার দেখে নেয়া যাক।
দলের সাথে টেস্টের নিয়মিত ওপেনার সাইফ হাসান না থাকায় ওপেনিং পজিশনে সাদমান ইসলামের সাথে থাকতে পারেন পাকিস্তান সিরিজে অভিষেক হওয়া মাহমুদুল হাসান জয়। যদিও পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে এই জুটি সুবিধা করতে পারনি।
তিন নম্বর পজিশনে নাজমুল হোসেন শান্ত থাকলে পরের অবস্থানে ব্যাট হাতে হাল ধরতে হবে অধিনায়ক মুমিনুল হককে। এছাড়া ব্যাটিং বিভাগে বড় দায়িত্ব পালন করতে হবে মুশফিকুর রহিম এবং লিটন দাসকে।
সাকিব না থাকায় ইয়াসির আলি রাব্বির একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ভালো শুরুর পর মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল এই ব্যাটারকে। তাই নিউজিল্যান্ড সিরিজে নিজেকে প্রমান করার মোক্ষম সুযোগ রয়েছে তার কাছে।
বোলিং বিভাগে এবাদত হোসেনের সাথে তাসকিন আহমেদকে দেখা যেতে পারে। স্পিন বোলিং বিভাগে মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামের জুটির উপরেই আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।
এক নজরে দেখে নেয়া যাক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দলের সম্ভাব্য সেরা একাদশ
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলি রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম