কোপা আমেরিকার হওয়ার একমাস পর বিশ্বকাপ হলে খুশি হতেন আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ
আর্জেন্টিনার এই দলটিকে বিশ্বকাপে দেখতে তর সইছে না দেশটির ১৯৭৮ বিশ্বকাপজয়ী কোচ সিজার লুইস মেনেত্তির। তার কাছে মনে হচ্ছে, এক মাস পরই বিশ্বকাপ হলে খুব ভালো হতো। সম্প্রতি রেডিও ভিলাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, দলকে সমর্থন দিতে কাতারেও যেতে চান।
তিনি বলেছেন, ‘এক মাসের মধ্যে বিশ্বকাপ হলে আমি খুশি হতাম। আমাদের এমন একটা স্কোয়াড আছে, যারা এখনই খেলতে প্রস্তুত। আমি কাতারে থাকতে চাই। সেখানে না গিয়ে কীভাবে থাকতে পারি? খুব খুশি হবো থাকতে পারলে। বিশ্বকাপটা এখন হলে খুব ভালো হতো।’
আর্জেন্টিনার ইতিহাস তো বটেই, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। চলতি বছরের শুরুতেও আন্তর্জাতিক শিরোপা জেতার আক্ষেপ ছিল তারা। কোপা আমেরিকা জেতায় অবসান ঘটেছে সেটির। এবার বিশ্বকাপ জেতার অপেক্ষা ফুরানোর পালা। মেনেত্তি মনে করেন, এবার বিশ্বকাপটা মেসির জন্য বিশেষ।
তিনি বলেছেন, ‘আর্জেন্টিনা দলে এখন মেসি আছে। যে তার ক্যারিয়ারের একেবারে শেষের দিকে। কারণ এটাই সম্ভবত তার শেষ বিশ্বকাপ। তার স্বাস্থ্য আর নিজের যত্ম নেওয়া দেখে মনে হয় হয়তো সে ৪০ বছর বয়স পর্যন্ত খেলবে। কিন্তু এই বিশ্বকাপটা তার জন্য বিশেষ কিছু হবে।’
যোগ্য হিসেবেই মেসি ব্যালন ডি’অর জিতেছেন বলেও বিশ্বাস মেনেত্তির, ‘মেসি যে ব্যালন ডি অর পেয়েছে- অনেক পার্থক্য রেখে যোগ্যভাবেই পেয়েছে। প্রতিদ্বন্দ্বীতা করতে তাদের কাউকে আবিষ্কার করতে হবে। এটা খুবই পরিষ্কার ছিল, কোনো সন্দেহই ছিল না মেসি জিতবে। যেটুকু বলা হচ্ছে, তার এর চেয়েও বড় ব্যবধানে জেতা উচিত ছিল।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ