পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ক্যারিবিয়ান শিবিরে বড় ধাক্কা
প্রথম টি-টোয়েন্টিতে অংশ নিতে করাচি পৌঁছালে নিয়ম মোতাবেক ওয়েস্ট দলের সবাই পিসিআর টেস্টে অংশ নেয়। সেখান থেকে মোট চারজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এরা হলেন অলরাউন্ডার রোস্টন চেজ, বাঁহাতি পেসার শেলডন কটরেল, ব্যাটসম্যান কাইল মায়ার্স এবং টিম ম্যানেজম্যান্টের এক নন-কোচিং সদস্য। এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, সিডব্লিউআই বিষয়টি নিশ্চিত করেছে।
করোনা পজিটিভ হওয়া চারজনেরই ভাইরাসটির টিকা নেওয়া আছে। তারা প্রত্যেকেই এখন সুস্থ আছেন এবং কোনো ধরনের উপসর্গ লক্ষ্য করা যায়নি। এদের সবাইকে আগামী ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। এরপর ফের করোনা টেস্টে নেগেটিভ আসা শর্তে দলের সাথে যোগ দিতে পারবেন।
পূর্ণশক্তি নিয়ে পাকিস্তান সফরে যেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন এভিন লুইস, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স ও শেমরন হেটমায়ার। বিশ্রাম দেওয়া হয়েছে তারকা অলরাউন্ডার জেসন হোল্ডারকে। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলের বাইরে আছেন সাদা বলের নিয়মিত অধিনায়ক কাইরন পোলার্ড। এবার তিনজন করোনা আক্রান্ত হওয়ায় কাজটা আরও কঠিন হয়ে গেল সফরকারেীদের জন্য।
সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি আগামী ১৪ এবং ১৬ ডিসেম্বর। কুড়ি ওভারের সিরিজের পর ওয়ানডে ম্যাচগুলো হবে ১৮, ২০ এবং ২২ ডিসেম্বর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম